ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

স্মার্টফোন দ্রুত চার্জ দেয়ার কৌশল


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬-৮-২০২১ দুপুর ১১:২৪

স্মার্টফোনে দ্রুত চার্জ করতে সবাই চান। কিন্তু সব ফোন দ্রুত চার্জ সমর্থন করে না। কিন্তু আপনি কিছু কৌশল মেনে চললে ফোনটিকে দ্রুত চার্জ দিতে পারেন। জেনে নিন চটজলদি মোবাইল চার্জ করার কয়েকটি কৌশল।

১) চার্জ লাগিয়েও অনেকই তারপর মেল, মেসেজ এই সব করতে থাকেন। কিন্তু দ্রুত চার্জ করতে হলে চার্জ দেওয়ার পর ফোনটা আর ঘাঁটাঘাঁটি করবেন না। এতে কিন্তু সামান্য চার্জ হতেও অনেক সময় লেগে যাবে।

২) মোবাইলে চলতে থাকা অ্যাপগুলোর জন্যও অনেক সময়ে খুব ধীরে চার্জ হয়। চার্জ দিতে যাওয়ার আগে দেখে নিন মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনও অ্যাপস চলছে কি না। সেরকম হলে সেগুলো বন্ধ করে দিন।

৩) আপনার কি মোবাইলের ব্রাইটনেস বাড়িয়ে রাখার অভ্যাস? এই অভ্যাস কিন্তু চোখের জন্য ভাল নয়। এমনকি এতে ফোনের ব্যাটারিরও চার্জ জলদি শেষ হয়ে যায়। তাই চার্জ কম থাকলে, চার্জে দিতে যাওয়ার আগে ফোনের পরদার ব্রাইটনেস একদম কমিয়ে দিন।

৪) চার্জ দেওয়ার সময়ে যদি মোবাইলে ইন্টারনেট চালু থাকে, তাহলে কিন্তু খুব ধীরে চার্জ হয়। তাই ইন্টারনেট বন্ধ রাখুন।

৫) যদি খুব প্রয়োজন না থাকে তাহলে মোবাইল ফোন ফ্লাইট মোডে রাখতে পারেন, এতে বেশ তাড়াতাড়িই চার্জ হয়ে যাবে। তবে সবচেয়ে দ্রুত চার্জ করার উপায় ফোন পুরো বন্ধ করে চার্জ দেওয়া। অনেক ক্ষেত্রেই যদিও সেটা সম্ভব হয় না। তবে একবারেই অল্প চার্জ থাকলে ফোন বন্ধ করে কিছুক্ষণের জন্য চার্জ দিলে বেশ খানিকটা চার্জ হয়ে যাবে ফোনের ব্যাটারি।

প্রীতি / প্রীতি

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন