জাবিতে রাজনীতিমুক্ত ক্যাম্পাস ও জাকসু নির্বাচনের দাবিতে মানববন্ধন
ক্যাম্পাসে সব ধরনের দলীয় ও লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী রাজনীতি নিষিদ্ধ এবং অবিলম্বে জাকসু নির্বাচনের দাবিতে মানববন্ধন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক লাবীব আহসান বলেন, আপনারা বিগত দিনে দেখেছেন ছাত্র রাজনীতির কুপ্রভাব, র্যাগিং, ধর্ষণ, চাদাবাজি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন এমন একটা ক্যাম্পাস চাই, যেখানে কোনো ছাত্র-শিক্ষক-কর্মকর্তা রাজনীতি থাকবে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেল বলেন, দেশ নতুন করে স্বাধীন হয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকেও ঢেলে সাজাতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। অক্সফোর্ড, ক্যামব্রিজের মতো বিশ্বের আলোচিত বিশ্ববিদ্যালয়গুলোর কোথাও ছাত্র-শিক্ষক রাজনীতি নেই। তাহলে আমাদের দেশে কেন? রাজনীতির নামে দমন-পীড়ন ছাত্ররা আর দেখতে চায় না।
সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, জাহিদ দলীয় রাজনৈতিক দলগুলো গত ১৫ বছরে যা করতে পারেনি, আমার শিক্ষার্থীরা তা করে দেখিয়েছি। দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি আমাদের কী দিয়েছে শিক্ষার্থীদের, এরা কখনো ছাত্রদের অধিকারের বিষয়ে কথা বলেনি। এরা ক্যাম্পাসের কল্যাণে কোনো কাজ করেনি। এই রাজনীতি শিক্ষার্থীদের মাদকাসক্ত করেছে, গণরুমের মতো নোংরা সংস্কৃতি তৈরি করেছে। দলীয় শিক্ষক রাজনীতি আমাদের শরীরে বুলেট উপহার দিয়েছে। তাই এই রাজনীতি আমরা চাই না। আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছি- ক্যাম্পাসে যদি সব ধরনের দলীয় রাজনীতি বন্ধ হয়ে যায়, তাহলেই আমাদের ক্যাম্পস নিরাপদ থাকবে। তাই ভিসি মহোদয়কে বলতে চাই, যত দ্রুত সম্ভব সিন্ডিকেটে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করেন এবং জাকসু নির্বাচনের ব্যবস্থা করুন।
সমাপনী বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে ছাত্র রাজনীতিকে না বলে দিয়েছি, সে রাজনীতির নামে সন্ত্রাসবাদকে আমরা পুনর্বাসন করতে দেব না। ক্যাম্পাসের কোনো ছাত্র যাতে রাজনৈতিক পরিচয় ব্যাবহার করতে না পারে, কেউ যাতে রুম দখল, র্যাগিং, ধর্ষণের দুঃসাহস না দেখায়; বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত সে পরিবেশ নিশ্চিত করা।
এমএসএম / জামান
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
Link Copied