ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ৯-৯-২০২৪ বিকাল ৬:৫২

দিনাজপুরের ঘোড়াঘাটে দুটি বাড়িতে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ কোনো অস্ত্র পাওয়া যায়নি। রাত ১২টা থেকে ২টা পর্যন্ত ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউনিয়নের একটি বাড়ি এবং ৩নং সিংড়া ইউনিয়নের রানীগঞ্জ বাজার এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে পাঁচ শতাধিক থানায় হামলা চালিয়ে বিপুল অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। এসব অস্ত্র দেশে বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড, লুটপাট, চাঁদাবাজি, অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হয়। এমন পরিস্থিতিতে অবৈধ অস্ত্র উদ্ধারে সারাদেশের ন্যায় ঘোড়াঘাটেও যৌথ অভিযান পরিচালনা করা হয়।

যৌথ অভিযানে উপস্থিত ছিলেন- ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সেনাবাহিনী রংপুর অঞ্চলের খোলাহাটি ক্যান্টনমেন্টের মেজর এসএম আশিকুজ্জামান আশিক, ঘোড়াঘাট থানার (ওসি) আসাদুজ্জামান আসাদ, পরিদর্শক (তদন্ত) দেবব্রত রায়, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেনসহ সঙ্গীও ফোর্স৷

T.A.S / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার