ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

বেলজিয়ামকে হারাল ফ্রান্স, গোল নেই এমবাপ্পের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৯-২০২৪ দুপুর ১১:২৩

উয়েফা নেশন্স লিগে ফ্রান্সের শুরুটা প্রত্যাশা মতো হয়নি। ৩-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর অবশ্য ঘুরে দাঁড়িয়েছে তারা। বেলজিয়ামের বিপক্ষে আধিপত্য দেখিয়ে ম্যাচটা জিতেছে ২-০ গোলে। দুই অর্ধে গোল দুটি করেন দুই পিএসজি ফরোয়ার্ড রান্দাল কোলো মুয়ানি ও উসমান দেম্বেলে।

এই ম্যাচে এমবাপ্পেকে নিয়ে কৌশল বদলেছেন কোচ দেশম। ফ্রান্স অধিনায়ককে তিনি শুরুর একাদশে রাখেননি। এমবাপ্পেকে না দেখে ভক্তদের হয়তো মনে হয়েছিল, দ্বিতীয়ার্ধের শুরুর দিকে নামবেন তিনি। সেটিও দেখা গেলো না। রিয়াল মাদ্রিদের এই তারকাকে দেশম মাঠে নামিয়েছেন ৬৭ মিনিটে। ততক্ষণে ২-০ গোলে এগিয়ে ফ্রান্স। বাকি সময়ে কয়েকবার আক্রমণে গেলেও গোলের দেখা পাননি এমবাপ্পে। আগের দিনেও স্কোরশিটে নাম লেখাতে পারেননি তিনি। সব মিলিয়ে নেশন্স লিগে শুরুটা মোটেই ভালো হলো না এমবাপ্পের।

শুরুতে ছন্দহীন থাকলেও ধীরে ধীরে গুছিয়ে নেয় ফ্রান্স। যার ফলও পেয়ে যায় ২৯ মিনিটে। লিড এনে দেন কোলো মুয়ানি। শুরুতে দেম্বেলের শট এক হাতে রুখে দিয়েছিলেন বেলজিয়ান গোলকিপার। সেই বল মুয়ানির সামনে পড়লে মুহূর্তেই জাল কাঁপান তিনি। দেম্বেলে শুরু থেকেই ছিলেন বিপজ্জনক। যার পুরস্কার অবশেষে পান ৫৭ মিনিটে। জটলার মধ্যে ডিফেন্ডারদের কাটিয়ে বোকা বানান বেজিয়ান গোলকিপারকে। গ্রুপ এ২ তে অন্য ম্যাচে ইসরায়েলকে ২-১ গোলে হারায় ইতালি। এতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। আর ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফ্রান্স।

T.A.S / জামান

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে ৩-০ উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

মেসির সঙ্গে রেকর্ডের প্রতিযোগিতা নয়, অন্যদিকে নজর এমবাপের

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস

৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো

অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা

ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক