গুরুদাসপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
চলতি অর্থবছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় নাটোরের গুরুদাসপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ইউএনও সালমা আক্তারের সভাপতিতে উপজেলা কৃষি অফিস চত্বরে ওই প্রণদনার বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরন করেন উপজেলা কৃষি অফিসার মো. হারুনর রশিদ।
এ সময় ৫০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ৫০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও অন্যান্য উপকরণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাম, দুর্ঘোগ ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলামসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি