ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে প্রবাসীর কাছে চাঁদা দাবি ও হামলা-ভাংচুরের অভিযোগ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১০-৯-২০২৪ দুপুর ২:৫২

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকায় প্রবাসী আজাদ হোসেনের স্ত্রীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগরীর চান্দগাঁও থানায় চারজনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর।

গত শনিবার (৭ সেপ্টেম্বর) প্রবাসী আমজাদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন। আসামিরা হলেন- মঞ্জুরুল হক (৬০), মো. জিয়াউল হক ফয়সাল (৩৪), মো. হারুন এবং মুকিদুল হক। এছাড়া অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে- রোববার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ২৫-৩০ অজ্ঞাতনামা সন্ত্রাসীসহ আমার উল্লিখিত কলোনিতে (মাস্তান কলোনি) এসে ধাকাধাক্কি শুরু করলে ভাড়াটিয়ারা আতঙ্কিত হয়ে পড়ে। পাশে থাকা কেয়ারটেকার ও তার পরিবারের সদস্যরা গিয়ে সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদ করলে তারা মারমুখী হয়ে হত্যার হুমকি দিয়ে মালিকের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা এনে দিতে বলে। তখন কেয়ারটেকার দেশে থাকা আমার স্ত্রীকে ফোন করে ঘটনাটি জানান। আমার স্ত্রী আমাকে প্রবাসে ফোন করে বিষয়টি জানান। আমি সঙ্গে সঙ্গে বিষয়টি থানাকে অবগত করি। পুলিশের পরামর্শে স্ত্রী, ছেলে ও আমার ভাই-বোনসহ ঘটনাস্থলে যেতে বলি।

এজাহারে আরো উল্লেখ করা হয়, আমার স্ত্রী, ছেলে ও আমার ভাই-বোনসহ ঘটনাস্থলে গিয়ে আইনের আশ্রয় নেয়ার কথা বলার সঙ্গে সঙ্গে এলোপাতাড়ি মারধর করে। তাদের সাঙ্গোপাঙ্গরা হাতে থাকা অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা দিয়ে আমার কলোনির গেট ভাংচুর করে ভাড়াটিয়াদের জিনিসপত্র ছুড়ে ফেলে এবং তাদের কলোনি ছেড়ে দিতে বলে। চাঁদা না দিয়ে কলোনিতে কোনো ভাড়াটিয়া রাখা যাবে না। ইতোমধ্যে আমার স্ত্রী আমাকে আবার ফোন দিলে ৪ সেপ্টেম্বর দেশে এসে পৌঁছাই।

বাদী আমজাদ হোসেন বলেন, আসামিরা আমার কলোনির গেট, ৩৪টি গ্যাসের সিলিন্ডার (চুলাসহ), পানির মোটর, সিসি ক্যামেরা, মনিটর, ওয়াইফাই রাউটার ইত্যাদি ভাংচুর করে নিয়ে যায়।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

T.A.S / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার