এখন যদি দায়িত্ব না নিই, তাহলে আর কবে
পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয়ে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন লিটন দাস। দুই টেস্টেই দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন উইকেটরক্ষক-ব্যাটার। দ্বিতীয় টেস্টে তো ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন তিনি। সেই দায়িত্বশীল ব্যাটিংটাই এখন থেকে সামনের সিরিজে করতে চান বলে জানিয়েছেন লিটন।
আজ মিরপুরে সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, ‘স্বাভাবিক, আমি অলমোস্ট ৯-১০ বছর হয়ে গেছে ক্রিকেট খেলতেছি। ওইটুকু এক্সপেরিয়েন্স তো হয়েছে। এখনই সময় দায়িত্ব নেওয়ার। তো এখন যদি দায়িত্ব না নিই, তাহলে আর কবে।
আর আমি বলতেছি যে দায়িত্ব নেওয়ার সময় এসেছে, জিনিসটা এই না যে প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে। আমি মানুষ, মিস্টেক হতে পারে।’
পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যেই ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলবে বলে জানিয়েছেন লিটন দাস।
তবে এটাও জানিয়েছেন যে সিরিজটি চ্যালেঞ্জিং হবে। পাকিস্তানকে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই করায় ভক্ত-সমর্থকদের প্রত্যাশাও বেড়ে গেছে।
প্রত্যাশাকে অনুপ্রেরণা হিসেবেই ভারতের বিপক্ষে সিরিজে দেখছেন লিটন। তিনি বলেছেন, ‘আমার কাছে মনে হয় যে মোটিভেটই করে। আপনি ভালো খেললে আপনার সুনাম হবে, দুইটা মানুষ চিনবে।
এর থেকে বড় পাওয়া তো কিছু হতে পারে না। ভারত অনেক বড় একটা দল। টেস্ট ক্রিকেটে আমরা অনেক ভালো করছি। ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এটা অনেক বড় চ্যালেঞ্জ একজন খেলোয়াড়ের জন্য। আর ভালো খেললে বাহবা তো পাবেই।’
ভারতের বিপক্ষে ম্যাচটা চ্যালেঞ্জিং হবে জানিয়ে লিটন বলেছেন, ‘দেখেন আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলেছি। আমার কাছে মনে হয় এটা পাস্ট হয়ে গেছে। এটা থেকে আমরা কিছুটা কনফিডেন্স পেয়েছি। হোমে যখন ইন্ডিয়ার সঙ্গে খেলবে, ইন্ডিয়া অলওয়েজ বেটার সাইড। আমি বলব না খুব চ্যালেঞ্জিং হবে না, আবার খুব সহজ হবে। তাদের কন্ডিশনে তারা খুব ভালো দল। তাদের টেস্ট ক্রিকেটে যদি র্যাংক ধরেন তারা ওপরে। আমাদের জন্য খুব চ্যালেঞ্জিংই হবে।’
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ