সাতক্ষীরায় দুটি হত্যা মামলায় সাবেক এসপি মঞ্জুরুল কবির ও সাংবাদিকসহ আসামি ৭৮
সাতক্ষীরায় দুটি হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সাতক্ষীরা আমলী আদালত-১-এ মামলা দুটি দায়ের করা হয়। পৃথক দুটি হত্যা মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে সাবেক এসপি চৌধুরী মঞ্জুরুল কবিরকে। এছাড়া এএসপি কাজী মনিরুজ্জামান, সদর থানার ওসি এনামুল হক, পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বিপ্লব, শেখ নাসিরউদ্দিন, ডিবির পরিদর্শক এনামুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক নজরুল ইসলাম।
অন্য আসামিরা হলেন- কলারোয়া উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সদর থানার এসআই কামাল হোসেন, মানবজমিনের সাবেক সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেনসহ ৭৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। মামলা দুটির শুনানি শেষে আদালত সদর থানার ওসিকে এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবীরা।
একটি মামলার বাদী সলেমান সরদার। তিনি সদর থানার গোবিন্দকাটি গ্রামের বরকতুল্লাহ সরদারের ছেলে। আদালতে তার দায়েরকৃত এজাহার থেকে নেয়া সংক্ষিপ্ত বর্ণনা এমন যে, বিগত আওয়ামী সরকারের গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ২০১৩ সালের ডিসেম্বরের ২২, ২৩ ও ২৪ তারিখ অবরোধ কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি। সাতক্ষীরায় এই কর্মসূচি পালনে তার (বাদী) শ্যালক গোবিন্দকাটি গ্রামের লোকমান দফাদারের ছেলে হাফিজুর রহমান (২২) যোগ দেয়।
তিন দিনের কর্মসূচির শেষ দিন ২৪ ডিসেম্বর সকাল ৭টার দিকে ঝাউডাঙা বাজার মহাসড়কে অবরোধ চলাকালে পুলিশ ও আওয়ামী লীগ নেতাসহ অন্য আসামিরা দলবদ্ধভাবে তাদের ধাওয়া করে এবং হাফিজুরকে ধরে নিষ্ঠুর ও নির্মমভাবে পেটাতে থাকে। একপর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে এসপি চৌধুরী মঞ্জুরুল কবিরের নির্দেশে পুলিশের এসআই কামাল হোসেন হাফিজুরকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেযোর পর অপর এক পুলিশ সদস্য তার বুকের ওপর পা তুলে দিয়ে নাকের মধ্যে রাইফেলের গুলি করে। গুলি নাকের মধ্যে দিয়ে মাথার তালু ভেদ করে ঘিলুসহ বের হয়ে যায়। ওই মামলায় ৪৩ জনের নাম উল্লেখসহ ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
অপর হত্যা মামলার বাদীর নাম মো. ইসরাইল মোড়ল। তিনি সদর থানার পাথরঘাটা গ্রামের একব্বার মোড়লের ছেলে। মামলার বর্ণনা থেকে জানা যায়, তার (বাদী) বড় ভাই ইসমাইল মোড়ল একজন মাছের ঘের ব্যবসায়ী। তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে অন্যতম। এলাকার মানুষের সমস্যা সমাধান ও বিচার-সালিশ করে থাকেন। আর এজন্যই ঈর্ষান্বিত ও হিংসায় ২০১৪ সালের ১০ জুন বিকেলে কলারোয়া উপজেলা আওয়ামী লীগ নেতা (সাবেক সংসদ সদস্য) ফিরোজ আহমেদ স্বপনের বাড়িতে বৈঠক করে মামলায় বর্ণিত ৭ থেকে ১৩ নম্বর আসামিরা। ওই বৈঠকে তার ভাইকে হত্যার সিদ্ধান্ত হয়। সে মোতাবেক ১৩ জুন রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা ভাই ইসমাইলকে আসামিরা ডেকে তুলে তাকে ধরে বাড়ির উঠানে নিয়ে বেধড়ক পেটায়। পরবর্তীতে ১ নম্বর আসামি চৌধুরী মঞ্জুরুল কবিরের নির্দেশে তাকে রাত ২টার দিকে ছয়ঘরিয়া তিন রাস্তার মোড়ে নিয়ে যায় এবং চোখ বাঁধা অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বাদী ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামি করেছেন।
T.A.S / জামান
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা