ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাকিব হত্যার বিচারের দাবি পরিবারের


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১০-৯-২০২৪ বিকাল ৫:৪৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সুযোগকে কাজে লাগিয়ে অপচেষ্টায় ব্যস্ত সুবিধাবাদী মহল। সেই সুযোগকে কাজে লাগিয়ে গত ৫ আগস্ট রাতে পূর্ব বাকলিয়ার ১৮নং ওয়ার্ডের হাটখোলাস্থ রমজান আলী বাড়ির বাসিন্দা মো. সাকিবকে কুপিয়ে জখম করে একই এলাকার সন্ত্রাসী গ্রুপ মো. করিম, তৈয়ব ও বাদশা গং।

জানা যায়, করিম ও তৈয়ব গং এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু। গত কয়েক বছর আগে হাটখোলাস্থ একটি জায়গা ক্রয় করেন সাকিবের বড় ভাই মো. নাছির। ওই জায়গা দখলের জন্য বারবার চেষ্টা চালায় ওই সন্ত্রাসী গ্রুপ। আর তাতে প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে নাছির ও তার পরিবারে ওপর হামলা চালায় অভিযুক্তরা। পরে নাছিরের পরিবার থানায় একটি মামলা দায়ের করলে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে সন্ত্রাসী মহলটি। একপর্যায়ে সরকার পরিবর্তনের সুযোগ নিয়ে গত ৫ আগস্ট রাতে ঘর থেকে ডেকে নিয়ে নাছিরের ছোট ভাই ১৮ বছর বয়সী সাকিববে নৃশংসভাবে হত্যা করে।

সাকিব হত্যার তদন্তপূর্বক বিচারের দাবিতে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) নগরীর চট্টগ্রাম একাডেমিতে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবারটি।সংবাদ সম্মেলনে ধাপে ধাপে তুলে ধরেন অভিযুক্ত করিম ও তৈয়ব গংয়ের নানান অপকর্মের চিত্র। বর্ণনা করেন সাকিবের লোমহর্ষক হত্যার ঘটনাও। 

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত করিম, তৈয়ব ও বাদশা এলাকায় আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নাম ভাঙিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করত। কিন্তু গত ৫ আগস্ট আওয়মা সরকারের পতনের পর নিজেদের খোলস পাল্টে চলমান রাখে সন্ত্রাসী কার্যক্রম।

এদিকে সাকিব হত্যায় তার মা বাদী হয়ে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এরপরও নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।

T.A.S / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার