লালমোহনে ডিলার হতে লাগবে লিডারের অনুমতি
পল্লী অঞ্চলের দরিদ্র জনসাধারণকে স্বল্পমূল্যে খাদ্য সহায়তা প্রদান ও পুষ্টি নিশ্চিত করার উদ্দেশ্যে সরকারি বিতরণ ব্যবস্থার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হতে গেলে লাগবে দলীয় লিডারের সুপারিশ বা অনুমতি। এমনটাই জানিয়েছেন ভোলার লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা খাদ্যবান্ধব কমিটির সদস্য সচিব অবনী মোহন দাস। খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের বিষয়ে জানতে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গেলে সংবাদকর্মীদের উদ্দেশে এমন মন্তব্য করেন তিনি।
অবনী মোহন দাস বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির জন্য ইউনিয়ন পর্যায়ে নিয়োগের জন্য ইতোমধ্যে ডিলারদের তালিকা দিয়েছেন লিডার। যদিও আগামীকাল থেকে ডিলার নিয়োগের আবেদন শুরু, তবুও অন্য কেউ আবেদন করলে লিডারের অনুমতি বা সুপারিশ ছাড়া ডিলার হতে পারবেন না। অথবা লিডার কর্তৃক দেয়া তালিকাবদ্ধ ডিলারগণ যদি কাউকে সম্মতি দেন, তবে তিনি ডিলার হতে পারবেন। এ সময় কোন দলের লিডারের অনুমতি বা সুপারিশ লাগবে- জানতে চাইলে দল ও লিডারের নাম উচ্চারণ করেননি তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, লালমোহন উপজেলার ৯টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬ জন ডিলার রয়েছেন। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ভোলার লালমোহনের খাদ্যবান্ধব কর্মসূচির অনেক ডিলার অনুপস্থিত রয়েছেন। ফলে এসব শূন্যস্থানে ডিলার নিয়োগ দেয়া হবে।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি মো. তৌহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ডিলার নিয়োগ হবে। তবে এখনো আমরা কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেইনি। শিগগিরই সার্কুলার দেব।
T.A.S / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান