বাঁশখালীতে কারা নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের সংবর্ধনা
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়ন বিএনপির উদ্যোগে কারা নির্যাতিত নেতাকর্মী ও রেমিট্যান্স যোদ্ধাদের বীরোচিত সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শীলকূপ ওসমান ক্লাবে এ সংবর্ধনা দেয়া হয়।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক বাহারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ লোকমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ছনুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী।
বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি নেতা ও শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসীন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাজী মোহাম্মদ ইউনুস, সাবেক ইউনিয়ন সভাপতি নুরুল হক, প্রবীণ বিএনপি নেতা হাজী মোহাম্মদ ইসমাইল, ছনুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ তোফায়েল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফরহাদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দীন চৌধুরী, যুবদল নেতা আবদুল মালেক, মোহাম্মদ জোনাইদ, মোহাম্মদ মামুন, মোহাম্মদ আরিফ, ছাত্রদল নেতা শাহেদ তালুকদার, আবু তালেব, আলী আব্বাস, আরাফাত, আলি ইসলাম প্রমুখ।
সভায় সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ জাফরুল ইসলাম চৌধুরীকে স্মরণ করে মাস্টার লোকমান আহমেদ বলেন, বিএনপির দুঃসময়ের অভিভাবক ছিলেন জাফরুল ইসলাম চৌধুরী। দলীয় হাইকমান্ডের নির্দেশনায় বিএনপি নেতাকর্মীদের নিয়ে আওয়ামী স্বৈরশাসকের বিরুদ্ধে সকল কর্মসূচি পালনে রাজপথ ছিলেন জাফরুল ইসলাম চৌধুরী ও তার পরিবার। তার মৃত্যু-পরবর্তীতেও বাঁশখালী বিএনপির আশ্রয়স্থল হচ্ছে জাফরুল ইসলামের পরিবার।
এ সময় তারা আরো বলেন, আমরা বিগত ১৭ বছর ধরে শান্তিতে ঘুমাতে পারিনি। কোথাও মিটিং-মিছিল করতে পারিনি। আজকে ছাত্র-জনতার গণআন্দোলনে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এই অর্জন যেন ধ্বংস না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। আগামীতে দেশনায়ক তারেক রহমানের পরিবর্তনের রাজনীতির পক্ষে সবাইকে ঐক্যবন্ধ হতে হবে।
বিএনপি নেতারা বলেন, বিএনপির নামে চাঁদাবাজি, জায়গা-জমি দখলসহ অপরাধমূলক কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেয়া হবে না। দল এখনো ক্ষমতায় আসেনি। কেউ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। আমাদের জনগণের আস্থা ধরে রাখতে হবে। বিএনপিই জনগণের ভোটে আগামীতে ক্ষমতায় আসবে ইনশা আল্লাহ।
সভার শেষপর্যায়ে ১৭ বছর ধরে মামলা, হামলা ও কারা নির্যাতনের শিকার শীলকূপ ইউনিয়নের ১৬ নেতাকর্মী এবং ১৪ জন রেমিট্যান্স যোদ্ধাসহ মোট ৩০ জনকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
T.A.S / জামান
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার