ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্র-জনতার বিক্ষোভ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১১-৯-২০২৪ দুপুর ৩:২৫

ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলা ও ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে কর্ণফুলী উপজেলার ৩নং শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে অপসারণ ও শাস্তির দাবিতে দ্বিতীয়বারের মতো ইউনিয়ন পরিষদ ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্র জনতা এবং এলাকাবাসী।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় ৩নং শিকলবাহা ইউনিয়ন পরিষদ থেকে বিক্ষোভ মিছিল করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে অপসারণ দাবিতে অবাঞ্ছিত ঘোষণা করে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিকলবাহা ইউনিয়নের সর্বস্তরের ছাত্র-জনতা ও এলাকাবাসীরা অংশ নেন।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, শিকলবাহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নানা অপকর্ম ও দুর্নীতির সাথে জড়িত ছিলেন। গত ২১ আগস্ট আমরা সেনাবাহিনী ও ইউএনওর সামনে চেয়ারম্যানের বিভিন্ন দুর্নীতি প্রমাণিত হলে জাহাঙ্গীর আলমকে শিকলবাহা ইউনিয়ন পরিষদ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। কিন্তু তিনি গতকাল রাতের আঁধারে তার গুণ্ডাবাহিনী পাঠিয়ে কার্যালয়ের তালা ভাঙেন এবং আজ ইউনিয়ন পরিষদে আসার ঘোষণা দিলে আমরা ছাত্র-জনতা ও এলাকাবাসী সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান নেই তাকে প্রতিহত করার জন্য।

তারা আরো জানান, সম্প্রতি আমরা জানতে পেরেছি যে, সব ইউপি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে আসতে পারছেন না। সেই সব ইউপিতে প্যানেল চেয়ারম্যানের তালিকা করছে চট্টগ্রাম জেলা প্রশাসক। আমরা চট্টগ্রাম জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি যে, ৩নং শিকলবাহা ইউপির ১নং, ২নং, ৩নং, ৪নং, ৫নং, ৭নং, ৮নং ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সরাসরি আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তারা সবাই ওয়ার্ড আওয়ামী লীগ ও ইউনিয়ন যুবলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন। শুধু শিকলবাহা ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরুল ইসলাম সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি, যিনি শিকলবাহার ইতিহাসে সর্বাধিক ভোট পেয়ে মেম্বার নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তিনি আওয়ামী রাজনীতিতে বিশ্বাসী ছিলেন না বলে তাকে ষড়যন্ত্র করে প্যানেল চেয়ারম্যানের তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে, যা ইতোমধ্যে ছাত্র-জনতা ও এলাকাবাসী মিলে চট্টগ্রাম জেলা প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেছে। 

এ সময় তারা অতিদ্রুত প্যানেল চেয়ারম্যানের তালিকায় ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলামকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেয়ার জোর দাবি জানান ।

T.A.S / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার