বিসিবি পরিচালক পদ থেকে সুজনের পদত্যাগ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন পদত্যাগ করেছেন। বুধবার বিসিবির একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে তার পদত্যাগের কারণ জানা যায়নি।
বোর্ড পরিচালক পরিচয় ছাড়াও সুজন ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের প্রধান কোচ। বিপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কোচিংয়ের দায়িত্ব সামলেছেন তিনি। এছাড়া রাজশাহীতে বাংলা ট্র্যাক একাডেমির দায়িত্বেও আছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক।
বাংলাদেশে বড় টুর্নামেন্ট এলেই একজন টিম ডিরেক্টর পাঠানো হয় দলের সঙ্গে। সেটা বেশিরভাগ সময় হয়েছেন খালেদ মাহমুদ সুজনই। গত ওয়ানডে বিশ্বকাপেও এই দায়িত্বে ছিলেন তিনি।
সম্প্রতি অন্তবর্তীকালীন সরকার ঘটনের পর বিসিবিতে সভাপতি পদে রদবদল হয়। নাজমুল হাসান পাপনের জায়গায় সভাপতি নির্বাচিত সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। এর আগে বিসিবি পরিচালক থেকে সরে দাঁড়ান সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়।
T.A.S / T.A.S
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ