ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সালিশ-বিচারের নামে টাকা আত্মসাতের অভিযোগ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১১-৯-২০২৪ দুপুর ৪:১৯

চট্টগ্রামের আনোয়ারার বোয়ালিয়া এলাকায় স্থানীয় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহার আশ্রয়-প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা। আওয়ামী লীগ সরকারের পতন হলেও থেমে নেই তাদের কর্মকাণ্ড। এ চক্রের বিরুদ্ধে শত বছরের পুরনো গাছ কর্তন ও জায়গা দখলের অভিযোগ উঠেছে।

উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া এলাকার আওয়ামী সন্ত্রাসী জামাল হোসেনের নেতৃত্বে ফয়সাল, আব্দুস সালাম, হেলাল, কাশেম, মুসা ও জাকির হোসেন একই এলাকার আবু তাহেরের পরিবারের ওপর হামলা ও নির্যাতন করে আসছে ক্ষমতার প্রভাব খাটিয়ে। সর্বশেষ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বেড়া দিয়ে জায়গা দখল করে। প্রতিবাদ করলে ভুক্তভোগী আবু তাহের ও তার পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। 

পরে বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়্যারম্যান এমএ কাইয়ুম শাহর কাছে অভিযোগ দিলে মোটা অংকের টাকা দাবি করেন। ভুক্তভোগীরা ৫০ হাজার টাকা চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহকে দিলেও বিচার না করে উল্টো স্থানীয় মেম্বার খলিলুর রহমান চেয়ারম্যান কাইয়ুম শাহর নির্দেশে তাদের হয়রানি শুরু করে। আবু তাহেরের পরিবারের সদস্যরা প্রায় সবাই প্রবাসে নানা পেশায় নিয়োজিত থাকার কারণে তাদের পাশে দাঁড়ানোর মতো কাউকে পাওয়া যায় না। এ সুযোগে চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ ও খলিল মেম্বার চক্রটি প্রবাসী পরিবারের জায়গা দখল, সালিশের নামে টাকা আত্মসাৎ করে মিথ্যা মামলায় হয়রানি করে আসছেন দীর্ঘদিন ধরে। এ বিষয়ে ভুক্তভোগী আবু তাহের আনোয়ারা সহকারী জজ আদালতে মামলা দায়ের করেছেন। 

এ বিষয়ে জানার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান কাইয়ুম শাহকে মোবাইলে কয়েকবার ফোন করার পরও রিসিভ করেননি।

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম খলিল বলেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জায়গাজমি সংক্রান্ত বিরোধ নিয়ে ঝগড়া-বিবাদ হয়ে আসছে। আমরা অনেকবার বৈঠক করার পরও চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সমাধান দিতে পারিনি এবং সেটা চলমান রয়েছে। যেহেতু আদালতে মামলা চলমান, সেহেতু উভয়পক্ষের উচিত মামলার রায় যতক্ষণ পর্যস্ত না হয়, তারা যেন শান্তিশৃঙ্খলা বজায় রাখে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার