সাপাহারে জামায়াত নেতা হত্যা মামলার আসামী গ্রেফতার
ছিনতাই হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে সাপাহার জামায়াত নেতা হত্যার আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত মঙ্গলবার রাতে ঝটিকা অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ এলাকা থেকে আসামীদের নিজ বাড়ী হতে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জর সোনা মসজিদ বালিয়া দিঘী গ্রামর ভুল্লু ওরফে ভুলুর ছেলে রেজাউল ইসলাম রেজা (৪৮) ও তার স্ত্রী সায়মা খাতুন (৪৪)।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ দেব এর বর্ণনা মতে গত ৩০ আগষ্ট সাপাহার দলীয় প্রোগ্রাম শেষ করে উপজেলার আশড়ন্দ বাজার হতে সাপাহার উপজেলার বাংলাদেশ জামায়াত ইসলামী সাপাহার উপজেলা শাখার সেক্রেটারী আব্দুল্লাহ্ হিল কাফি ও তার সহযোগী রাত্রি ১০টার দিকে সাপাহার সদরে যাচ্ছিলো।
রাস্তায় একদল ছিনতাইকারী দূর্বৃত্তরা তাদের পথ রোধ করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং জামায়াত নেতার মাথায় আঘাত করেন। রাতেই তাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৩১আগষ্ট তার মত্যু হয়। মৃত্যুর পর দলের পক্ষ থেকে সাপাহার থানায় একটি ছিনতাই ও খুনের মামলা দায়ের করা হয়।
নিহত জামায়াত নেতা আব্দুল্লাহ্ হিল কাফি"র ছিনতাই হওয়া ওই মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশের সাপাহার সার্কেল এম এম সবুজ রানা ও অফিসার ইনচার্জ পলাশ দেব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাতে বালিয়া দিঘী গ্রামের বাড়ী হতে হত্যা মামলার আসামী রেজাউল কে এবং নিহত জামায়াত নেতার ছিনতাইকৃত মোবাইল ফোন টি তার স্ত্রীর নিকট হতে উদ্ধার করায় আসামীর স্ত্রী সায়মা খাতুন কে গ্রেফতার করেন। বুধবার আসামীদের নওগাঁ কোর্টে প্রেরণ করে রিমান্ড চেয়ে আবেদন করেন বলে অফিসার ইনচার্জ পলাশ দেব জানিয়েছেন।
T.A.S / T.A.S
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা