কর্ণফুলীতে প্রবাসী দুই পুত্রের হাতে পিতা খুন
চট্টগ্রামের কর্ণফুলীতে প্রবাসী দুই ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছেন তাদেরই জন্মদাতা নুরুল হক চৌধুরী (৭০) নামে এক বৃদ্ধ। পিতাকে হত্যা করার পর এলাকা থেকে পালিয়ে গেছে ঘাতক দুই ছেলে। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড়উঠান ইউপির শাহমীরপুর ৬নং ওয়ার্ডের গোয়াল বাপের বাড়িতে এমন ন্যক্কারজনক ঘটনার সাক্ষী হন এলাকাবাসী।
জানা গেছে, ঘাতক দুই ছেলের নাম নেজাম উদ্দীন (৩৩) ও মিজান (২৭)। তারা দুজনই প্রবাসী। তাদের মধ্যে বড় ছেলে নিজাম গত শুক্রবার কাতার থেকে ও ছোট ছেলে মিজান বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে দুবাই থেকে দেশে ফিরেছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নিহত নুরুল হক চৌধুরীর সাথে তার স্ত্রী-সন্তানদেরর ঝগড়া চলছিলো। সম্ভবত জমিজমা নিয়ে ঝগড়া হতো তাদের মধ্যে। নুরুল হক চৌধুরী একাই থাকতেন। স্ত্রী-সন্তানরা তার দেখাশোনা করতেন না। নিজের রান্না নিজেই করে খেতেন বলে জানাগেছে। গত শুক্রবার তার বড় ছেলে নেজাম উদ্দীন দেশে আসে। তার পরও সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ করে বুধবার সকালে দেশে ফিরে আসে তার ছোট ছেলে মিজান। বিকেল পর্যন্ত সব ঠিক থাকলেও সন্ধ্যার পর বেরিয়ে আসে ঘাতক ছেলেদের আসল রূপ। বৃদ্ধ বাবার হাত-পা বেঁধে হত্যা করে পালিয়ে যায় দুই ছেলে। জমিজমাসংক্রান্ত বিষয় নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
খুনের বিষয়ে কিছুই জানেন না, এমনটাই দাবি নিহতের স্ত্রী লুতফর নাহারের।
কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, প্রবাস ফেরত দুই ছেলে মিলে বাবাকে খুন করে পালিয়ে গেছে- এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করে এবং নিহতের স্ত্রী লুতফর নাহারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। এ ঘটনায় মামলা রুজু করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
T.A.S / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ