ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

বাংলাদেশ সিরিজে হামলার হুমকি, যা বলছে ভারত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২৪ দুপুর ১১:৫৫

দুই ফরম্যাটের সিরিজ খেলতে আগামী সপ্তাহে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও আসন্ন এই সফরের দুটি ম্যাচে হামলার হুমকি এসেছে। প্রথমে একটি টি-টোয়েন্টি ম্যাচে হামলার হুমকি দিয়েছিল ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। এমনকি সম্প্রতি তারা দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরেও হুমকি দেয়।

হুমকি দেয়ার পর গুঞ্জন উঠেছে, পরিবর্তন করা হতে পারে দ্বিতীয় টেস্টের ভেন্যু। তবে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, হামলার হুমকি সত্ত্বেও ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কানপুরেই হবে। ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের ভেন্যু পরিবর্তন হচ্ছে না। তবে পরিস্থিতির দিকে নজর রাখছেন বিসিসিআই কর্মকর্তারা। নিরাপত্তা নিয়ে কথা বলা হচ্ছে পুলিশের সঙ্গেও। দ্বিতীয় টেস্ট বানচাল করার হুমকিকে গুরুত্ব দিচ্ছেন না বোর্ড কর্তারা।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে বলেছেন, আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। সূচি অনুযায়ী ম্যাচ আয়োজন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। দুই দলের টেস্ট ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামও সম্পূর্ণ প্রস্তুত।

বিসিসিআইয়ের ওই কর্তা আরো বলেন, আমরা ম্যাচ সরানোর কথা ভাবছিই না। কানপুরেই খেলা হবে। তবু আমরা পরবর্তী পরিস্থিতির দিকেও নজর রাখব। কানপুরের পাশাপাশি আরেকটি কেন্দ্রের দিকেও নজর রাখা হচ্ছে। 

উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর থেকে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট হওয়ার কথা চেন্নাইয়ে। ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা কানপুরে। দুটি টেস্টই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিসিসিআই এবং স্থানীয় প্রশাসন একযোগে কাজ করছে। গত রোববার প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করে বিসিসিআই।

এমএসএম / জামান

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা