ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সুজনের জায়গায় বিসিবিতে তামিম?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২৪ দুপুর ১২:১৭

গণঅভ্যুত্থানের পর রদবদল হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। এরপরও পরিচালকদের সভায় নিয়মিত যোগ দিতেন খালেদ মাহমুদ সুজন। তবে হঠাৎ পদত্যাগ করেন তিনি। তার পদত্যাগের রেশ শেষ হওয়ার আগেই মিরপুরের ক্রিকেটপাড়ায় মাথাচাড়া দিয়েছে আরো একটি গুঞ্জন।

শোনা যাচ্ছে পরিচালক হয়ে ক্রিকেট বোর্ডে ফিরছেন তামিম ইকবাল। ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান হওয়ার কথাও শোনা যাচ্ছে। যদিও দীর্ঘদিন ধরে মাঠের ক্রিকেট থেকে বাইরে আছেন তিনি। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে দেখা যায় তাকে।

বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র তার পরিচালক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে প্রশ্ন উঠেছে, কোন প্রক্রিয়ায় বোর্ড পরিচালক হবেন তামিম। খালেদ মাহমুদ সুজন পদত্যাগ করায় ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত পরিচালকের পদটি এখন ফাঁকা।

বিসিবির একাধিক সূত্র থেকে জানা যায়, এই ক্যাটাগরি-৩ থেকে পরিচালক হতে পারেন তামিম ইকবাল। বিসিবির গঠনতন্ত্রের ৯.৩ অনুচ্ছেদে এই ক্যাটাগরি সম্পর্কে বলা রয়েছে, জাতীয় দলের সাবেক অধিনায়ক, সাবেক ১০ ক্রিকেটার ও সব সার্ভিসেস, বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষা বোর্ড, বিকেএসপি ও কোয়াব মনোনীত প্রতিনিধিরা ভোট প্রদান করেন।

এই ক্যাটাগরিতে সর্বমোট ৪৩ জন ভোটার রয়েছেন। মূলত ২০২১ সালের নির্বাচনে নাজমুল আবেদীন ফাহিমকে ৩৭-৩ ভোটে হারিয়ে এই ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছিলেন খালেদ মাহমুদ সুজন।

বাংলাদেশের সাবেক অধিনায়ক হওয়ায় এই ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক নির্বাচিত হওয়াা তামিম ইকবালের গঠনতান্ত্রিক কোনো বাধা নেই। গুঞ্জন সত্য হলে ক্রিকেটার নয়, বোর্ড পরিচালক হিসেবে বাঁহাতি এই ওপেনারকে বিসিবিতে দেখা যাবে।

T.A.S / জামান

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা