ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খুলনার দিঘলিয়ায় ইউপি সদস্য নিহতের ঘটনায় মামলা


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১২-৯-২০২৪ দুপুর ৩:২৯

খুলনার দিঘলিয়া উপজেলার কোলাবাজারে তেরখাদা উপজেলার মধুপুর গ্রামের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মধুপুর ইউনিয়ন যুবদল নেতা ও ইউপি সদস্য ফারুক মীর (৪২) নিহতের ঘটনার স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কাজীকে প্রধান আসামি করে দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ৬, তাং ৯/৯/২০২৪)। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ নূরু নামে একজনকে আটক করেছে। মামলায় এজাহারভুক্ত আসামি ৫৫ জন, অজ্ঞাতনামা ২০-২৫ জন।

মামলার বাদী নিহত ফারুক হোসেন মীরের পিতা গাউচ আলী মীর মামলার এজাহারে তার ছেলেকে হত্যার জন্য পূর্বশত্রুতা, মামলাসংক্রান্ত বিরোধ এবং রাজনৈতিক বিরোধকে দায়ী করেছেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ৫ সেপ্টেম্বর বিকেল সোয়া ৫ টার দিকে দিঘলিয়া উপজেলার কোলাবাজারের বিল্লালের কসমেটিক্সের দোকানের সামনে মামলার ১নং আসামি মোহাম্মাদ কাজীর নেতৃত্বে এজাহারভুক্ত আসামিরা পূর্বপরিকল্পিতভাবে রামদা, চাপাতি, লোহার রড, হাতুড়ি, বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার ছেলে ফারুক হোসেনকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং তাকে কুপিয়ে ও পিটিয়ে মৃত্যু নিশ্চিত ভেবে ফেলে রেখে যায়। সেখান থেকে আমার ছেলেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার জানান, বাদী-বিবাদী ও মামলার আসামি সবার বাড়ি তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নে। যেহেতু ঘটনাস্থল দিঘলিয়া থানার অন্তর্গত কোলাবাজার, সে কারণে দিঘলিয়া থানায় মামলা নথিভুক্ত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ নুরু নামে একজনকে আটক করা হয়েছ। মামলার এজহারভুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারে জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত