ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

পরিবহনে চাঁদাবাজির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন


কে এম রায়হান  photo কে এম রায়হান
প্রকাশিত: ১২-৯-২০২৪ দুপুর ৪:২৬

পরিবহনে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিকাশ পরিবহনের মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় পেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বিকাশ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহরাব হোসেন বলেন, গত ৫ আগস্ট দেশ আরেকবার স্বাধীন হয়েছে। দেশ থেকে স্বৈরাচারের বিদায় হয়েছে। কিন্তু আমাদের পরিবহন সেক্টরে এখনো সন্ত্রাস, চাঁদাবাজ এবং দখলদারমুক্ত হয়নি। সন্ত্রাসীরা প্রতিনিয়ত পরিবহন সেক্টর থেকে চাঁদা দাবি করছে, চাঁদা তুলছে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে দেশের সকল নৈরাজ্য-দুর্নীতিবাজ ও সকল বৈষম্যতা দূর করার জন্য। তাই সরকারের কাছে আবেদন, যত দ্রুত সম্ভব পরিবহন সেক্টরে সন্ত্রাস, চাঁদাবাজ এবং দখলদারিত্ব বন্ধের ব্যবস্থা করেন। 

বক্তারা বলেন, এই সন্ত্রাস-চাঁদাবাজি প্রতিহত করতে না পারলে পরিবহন সেক্টর ধ্বংসের কিনারায় গিয়ে দাঁড়াবে। তাই এই অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ, পরিবহন সেক্টরটি চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করার ব্যবস্থা করুন।

মানববন্ধন শেষের দিকে বিকাশ পরিবহনের পরিচালক পরিচয় দিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে মানববন্ধনকারীরা তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। 

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- বিকাশ পরিবহন লিমিটেডের পরিচালক মোজাম্মেল হোসেন, জাকির হোসেন, গণধিকার পরিষদের রুবেল ও বিভিন্ন পরিবহনের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা

মাতৃবাংলা আইনজীবী সমবায় সমিতির নতুন কমিটি গঠন

তেজগাঁও রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান

২০ দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা

সড়ক দুর্ঘটনায় বিএসটিআই কর্মকর্তা শেখ মিশার মৃত্যু

রাজনৈতিক প্রতিহিংসায় চাকরি হারানোর অভিযোগ মিরপুর গার্লসের শিক্ষিকার

লুঙ্গির কোচের টাকাই কাল হলো ইসমাইলের, গ্রেপ্তার ৩

তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুদকের অভিযান

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত