ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

গম্ভীরের চোখে কোহলি ‘শাহেনশাহ’, বুমরা ‘খিলাড়ি’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৯-২০২৪ সকাল ৮:৩৩

ভারতে ক্রিকেটের সঙ্গে বলিউডের সংযোগ বেশ পুরোনো। আইপিএলের কারণে গত কয়েক বছরে যা আরও বেড়েছে। এখন একেকজন ক্রিকেটারকে যদি বলিউড সিনেমার কোনো চরিত্রের সঙ্গে তুলনা টানা হয়, তবে কেমন দাঁড়াবে ব্যাপারটা?

ঠিক এমনই ‘চ্যালেঞ্জ’–এ দাঁড় করানো হয়েছিল ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে। নামে ‘গম্ভীর’ হলেও বেশ হাসি মুখেই বর্তমান ও সাবেক ক্রিকেটারদের পর্দার তারকাদের সঙ্গে মিলিয়েছেন ভারত কোচ। বলেছেন, তাঁর চোখে বিরাট কোহলি হলেন ‘শাহেন শাহ’, আর যশপ্রীত বুমরা ‘খিলাড়ি’। বলিউডে শাহেন শাহ বলা হয় অমিতাভ বচ্চনকে, আর ‘খিলাড়ি’ হিসেবে পরিচিত অক্ষয় কুমার। গম্ভীর ‘উপাধি’ দিয়েছেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, এমনকি নিজেকেও।

ভারতের ক্রিকেট তারকাদের জন্য গম্ভীরের সিনেমা–অনুপ্রাণিত নাম দেওয়ার ঘটনাটি দিল্লি প্রিমিয়ার লিগের। এ সপ্তাহে দিল্লি প্রিমিয়ার লিগের ফাইনালের পর উপস্থাপিকা শেফালি বাগা গম্ভীরকে খেলোয়াড়দের জন্য সিনেমা থেকে ডাকনাম দিতে বলেন।

গম্ভীর ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে দেন ‘দাবাং’ তকমা। সালমান খান অভিনীত দাবাং চরিত্রটি ‘নির্ভয়’ বা ‘অসম সাহসী’ বোঝাতে ব্যবহার হয়। গম্ভীর ভারতের আরেক সাবেক ক্রিকেটার যুবরাজ সিংকে অভিহিত করেছেন ‘বাদশা’ বলে। যাঁদের সঙ্গে খেলেছেন, তাঁদের মধ্যে সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় ও শিখর ধাওয়ানের জন্যও একটা করে নাম নিয়েছেন গম্ভীর। তাঁর চোখে সৌরভ হলেন ‘টাইগার’, দ্রাবিড় ‘মিস্টার পারফেকশনিস্ট’ এবং কিছুদিন আগে অবসর নেওয়া ধাওয়ান ‘গব্বর’।

অন্যদের নাম দেওয়ার পাশাপাশি নিজের জন্যও একটি ডাকনাম দিতে হয়েছে সাবেক এই ক্রিকেটারকে। কী নাম জানেন? ‘অ্যাংরি ইয়াং ম্যান’!

গম্ভীরের দল নিয়ে ব্যস্ততা শুরু হয়ে গেছে এরই মধ্যে। ১৯ সেপ্টেম্বর চেন্নাই টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ। জুলাইয়ে দায়িত্ব নেওয়ার পর এটিই গম্ভীরের অধীনে ভারতের প্রথম টেস্ট।

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা