ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ৪ জন গুলিবিদ্ধ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৬-৮-২০২১ দুপুর ১:৩৪

চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের গুয়াতলী গ্রামের দানুমিয়া মার্কেটের সামনে একটি মোবাইল চুরির ঘটনা নিয়ে সন্ত্রাসী হামলায় ৪ জন গুলিবিদ্ধসহ আরো ৫ জন আহত হয়েছেন। আহতদের বুধবার (২৫ ‍আগস্ট) রাত ১০টার দিকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ ‍আগস্ট) সকালে এজাহারনামীয় তিনজনের নাম ‍উল্লেখ ও অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে এলাকার মোরশেদ আলম বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। বিবাদীরা হলেন- উপজেলার ছনহরা ইউনিয়নের গুয়াতলী গ্রামের আহমদুল হকের ছেলে সিরাজুল হক (৩৫), ভাটিখাইন গ্রামের মোহাম্মদ রায়হান (২৮), পৌর সদরের জাপা নেতা সামশুল আলম মাস্টারের ছেলে মাইনুল ইসলাম (২৮) এবং অজ্ঞাতনামা ৭-৮ জন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট ছনহরা এলাকার বাদী মোরশেদ আলমের ভগ্নিপতী সাইফুর হকের একটি মোবাইল সিরাজুল হক চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে স্থানীয়ভাবে বৈঠক করা হলেও মোবাইলটি ফেরত দেয়নি। এ ঘটনার জের ধরে বুধবার রাত সাড়ে ৮টার দিকে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গুয়াতলী এলাকার দানুমিয়া মার্কেট এলাকায় মোরশেদ আলমকে পেয়ে মারধর করতে থাকে। এ সময় তার শোর-চিৎকার শুনে তার চাচা রাশেদ আলম প্রতিবেশী আবদুল্লাহসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধারে এগিয়ে এলে তাদেরও ব্যাপক মারধর করে। একপর্যায়ে তাদের হাতে থাকা বন্দুক থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় রাশেদ আলম (৪৪), মোরশেদ আলম (৩৫), মো. আবদুল্লাহ (৩৫)-সহ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে তাদের পটিয়া হাসপাতালে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, এ ঘটনায় গুয়াতলী গ্রামের মোরশেদ আলম বাদী হয়ে তিনজনের নাম ‍উল্লেখসহ অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 

এমএসএম / জামান

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের