ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

হত্যা মামলায় ফুলতলার সাবেক উপজেলা চেয়ারম্যান আকরাম গ্রেফতার


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৩-৯-২০২৪ দুপুর ১২:১৫

খুলনার ফুলতলায় বিএনপি নেতা শেখ সাজ্জাদুজ্জামান জিকো হত্যা মামলায় ফুলতলার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৬-এর একটি দল। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬-এর অধিনায়ক অধিনায়ক লেঃ কর্নেল ফায়েজুল আরিফিন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে খুলনার ফুলতলায় বিএনপি নেতা শেখ সাজ্জাদুজ্জামান জিকো হত্যা মামলায় ফুলতলার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর ২০২২ তারিখ বিএনপি’র খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ফুলতলা থেকে বেশ কয়েকটি ট্রলারযোগে দলীয় নেতাকর্মীরা ফুলতলার শিকিরহাট ঘাট থেকে সমাবেশের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় পথিমধ্যে ওত পেতে থাকা আওয়ামী দুষ্কৃতকারীরা পূর্বপরিকল্পিতভাবে শটগান, কাটা রাইফেল, বন্দুক, পিস্তল, রামদা, চাইনিস কুড়াল, রড, জিআই পাইপ, চাপাতি, বোমা ও লাঠি দিয়ে আক্রমণ করে নেতাকর্মীদের উপর হামলা চালায়। দুষ্কৃতকারীরা গুলি করে ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভীতির পরিবেশ সৃষ্টি করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা পিছু হটে আহত অবস্থায় পালিয়ে এসে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে সেখানেও হামলা চালায়। সে সময় শেখ সাজ্জাদুজ্জামান জিকোসহ অনেকেই স্বাস্থ্য কমপ্লেক্স ত্যাগ করে বাইরে চিকিৎসা গ্রহণ করেন।

পরবর্তীতে ২০২২ সালের ২৪ অক্টোবর রাত ১০টার দিকে শেখ সাজ্জাদুজ্জামান জিকো প্যাঁগ্রাম কসবা, কাছারিহাটে ডিসপেনসারিতে চিকিৎসার জন্য গেলে দুষ্কৃতকারীরা পুনরায় আক্রমণ করে এবং বেধড়ক মারপিট করে সাজ্জাদুজামান জিকোর মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে উক্ত দুষ্কৃতকারীরা ভিকটিমের পোস্টমর্টেম এমনকি দাফন-কাফনেও বাধা দেয়। ভিকটিমের মৃত্যুতে তখন থানায় মামলা করতে গেলে মামলা গ্রহণ করতে অস্বীকার করে, বিধায় এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৯/০৮/২০২৪ তারিখ এসএম মনিরুল হাসান বাপ্পী বাদী হয়ে ফুলতলা থানায় হত্যা মামলা দায়ের করেন।

উক্ত ঘটনার পর থেকে আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৬ গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযানিক কার্যক্রম অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় আকরাম হোসেনকে গ্রেফতার করা হয়।

জামান / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা