ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

পাকিস্তানে জিতলেও ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারবে না বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৯-২০২৪ দুপুর ১২:৩৬

এর আগে পাকিস্তানের বিপক্ষে কখনো টেস্ট জেতেনি বাংলাদেশ। এবার ওই আক্ষেপ ঘুচল তাদেরই মাটিতে। এর সঙ্গে আবার বোনাস হিসেবে সিরিজ জয়ের ইতিহাসও গড়ল নাজমুল হোসেন শান্তর দল।

পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করা চাট্টিখানি কথা নয়। বাংলাদেশের এমন পারফরম্যান্স নিয়ে আলোচনা হচ্ছে বিশ্বজুড়েই। তবে ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটার দিনেশ কার্তিক মনে করেন, এই বাংলাদেশ ভারতের মাটিতে তাদের চ্যালেঞ্জ জানাতে পারবে না।

ক্রিকবাজের এক অনুষ্ঠানে দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তরপর্বে কার্তিক বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি না বাংলাদেশ ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারবে। ঘরের মাঠে ভারতকে হারানো বাংলাদেশের সামনে অনেক বড় চ্যালেঞ্জ হবে। যদিও বাংলাদেশ পাকিস্তানে জিতেছে, তবে আমি মনে করি না বাংলাদেশকে হারাতে ভারতের খুব বেশি সমস্যা হবে।

তিনি আরো বলেন, আমি মনে করি যে ভারত কিছুটা পেসভিত্তিক পিচে খেলবে, এটা জেনে যে এটি বাংলাদেশকে হারানোর একটি ভালো উপায়। এছাড়াও, তারা এখান থেকেই অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের প্রস্তুতি নেবে। আমি মনে করি তারা শুধুমাত্র দুই স্পিনার-রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে খেলাবে এবং এর সাথে তিনজন ফাস্ট বোলারকে খেলাবে।’

ভারত ও বাংলাদেশের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৯ সেপ্টেম্বর। এই সিরিজে উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিশাভ পান্ত প্রায় ২১ মাস পর টেস্ট দলে ফিরছেন। রোহিত শর্মার অধীনে বেশ শক্তিশালী টেস্ট স্কোয়াডই ঘোষণা করেছে ভারত।

টেস্টে বাংলাদেশের বিপক্ষে ভারতের রেকর্ড বেশ ভালো। ২০০০ সাল থেকে দুই দল ১৩ বার একে অপরের মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারত ১১ টি ম্যাচ জিতেছে। বাংলাদেশ ড্র করেছে দুই ম্যাচ, জয় নেই। ফলে ভারতের মাটিতেও পাকিস্তানের মতো ইতিহাস গড়ার হাতছানি থাকছে নাজমুল হোসেন শান্তদের।

এমএসএম / জামান

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা