ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

বন্যাকবলিতদের জন্য থার্ড আইয়ের আশ্রয়ণ উদ্যোগ


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৩-৯-২০২৪ দুপুর ৪:৪৩

জুলাইয়ের রক্তাক্ত রাজপথের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশে নেমে আসে ভয়াবহ বন্যা। আন্দোলনের আবেগের সাথে এবার বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্যও একত্রিত হলো মানুষ। অধিকাংশ স্বেচ্ছাসেবী দল খাবার এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে ছুটে গেলেও থার্ড আই (Third Eye) নামে একটি দল বেছে নেয় ভিন্ন পথ। তারা কাজ শুরু করে আশ্রয়হীনদের জন্য অস্থায়ী আশ্রয় নির্মাণের উদ্যোগ নিয়ে। 

বন্যার ফলে বাড়িঘর হারানো পরিবারগুলোর পুনর্বাসন বিলম্বিত হওয়ায় তাদের সাহায্যার্থে খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণমল্লিক, কালীনগর ও হরিণখোলা গ্রামের বন্যাকবলিত মানুষের জন্য অস্থায়ী আশ্রয় নির্মাণের পরিকল্পনা করে থার্ড আই। সরেজমিন পরিদর্শন করে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চিহ্নিত করে তারা।

থার্ড আইয়ের ভলান্টিয়ার মো. রায়হানুজ্জামান বলেন, একই পরিবার বারবার সাহায্য পেলেও অনেকেই বঞ্চিত হচ্ছিল। তাই আমরা সরেজমিন ঘুরে প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করেছি।

থার্ড আইয়ের সংগঠকদের একজন আর্কিটেক্ট সাইদুর রহমান লুশান অস্থায়ী আশ্রয় নির্মাণের পরিকল্পনা করেন, যেখানে ত্রিপল, বাঁশ ও দড়ি দিয়ে তাঁবুর মতো করে ছাউনি দেয়া হয়। বাতাস চলাচলের ব্যবস্থা রেখে নির্মাণ করা হয় এই তাঁবু, যা বানভাসিদের জন্য সাময়িক আশ্রয়। অতিসাধারণ এ ব্যবস্থায় বানভাসিদের জন্য যেন শাপেবর। এতে অনেক পরিবারই নিজেরা আশ্রয় নেয়ার পাশাপাশি তাদের গৃহপালিত পশুর জন্যও আশ্রয়ের ব্যবস্থা করতে সক্ষম হয়। এ পর্যন্ত থার্ড আই তিন গ্রামের সর্বমোট ৮০টি পরিবারকে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছে।

সংগঠক আহমেদ সাঈফ মুনতাসীর জানান, স্বল্প খরচে দ্রুত নির্মাণযোগ্য এ আশ্রয়গুলো ভবিষ্যতে দীর্ঘমেয়াদি পুনর্বাসন প্রকল্পের অংশ হতে পারে। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে এর অর্থসংস্থান করা হয়েছে।

উল্লেখ্য, গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসেবে থার্ড আই ভবিষ্যতে শিক্ষা, অর্থনীতি ও রাজনীতির পাশাপাশি সমাজ সংস্কারের অন্য বিষয়াবলী নিয়ে কাজ করবে বলে এর সংগঠকবৃন্দের পক্ষ থেকে জানানো হয়।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি