ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে ১৫ যুবদলেরকর্মীকে যুবলীগ সাজিয়ে হত্যা মামলা, সুষ্ঠু তদন্তের দাবি


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৩-৯-২০২৪ বিকাল ৫:৫

চট্টগ্রাম নগরীর বাকলিয়ার কালামিয়া বাজারের লতিফের হাট এলাকায় গত ৫ আগস্ট মোহাম্মদ সাকিব (১৮) নামে এক তরুণ খুনের ঘটনায় ছাত্রলীগ-যুবলীগ সাজিয়ে ১৫ যুবদলেরকর্মীকে আসামি করার অভিযোগ উঠেছে। কোটাবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডটির আসল রহস্য আড়াল করা হচ্ছে। এতে নিরাপরাধ ১৫ জন যুবদল ও ছাত্রদলের কর্মীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করে হয়রানি করা হচ্ছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের আব্দুল লতিফ হাটখোলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি নেতারা এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা মোহাম্মদ আনিস। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৫ আগস্ট রাতে বাকলিয়া থানার হাটখোলা এলাকায় মোহাম্মদ সাকিব (১৮) নামে এক তরুণ নিহত হন। তিনি কোটাবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। তার দুই ভাই মোহাম্মদ নাছির উদ্দিন ও মোহাম্মদ সালাউদ্দিন এলাকায় যুবলীগ নেতা হিসেবে পরিচিত। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, নানা অপরাধের সঙ্গেও তারা জড়িত। কোটাবিরোধী আন্দোলনে তাদের দুজনের নেতৃত্বে বহদ্দরহাট, নতুন ব্রিজ এবং মুরাদপুরে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনাও ঘটে। তাদের ভাই মোহাম্মদ সাকিব মূলত কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে খুন হয়েছিলেন।
 
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, আওয়ামী লীগ ছাড়া বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে ছিল। নিহত মোহাম্মদ সাকিব ছাত্রদের পক্ষে আন্দোলনে সক্রিয় থাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কতিপয় দুর্বৃত্ত দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

ওই ঘটনায় ২১ আগস্ট মোহাম্মদ সাকিবের মা ফিরোজা বেগম বাদী হয়ে বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে স্থানীয় যুবদলের কর্মী মোহাম্মদ করিম (৩৫), মো. তৈয়ৰ (৪), মহিউদ্দিন (৪৮), মোহাম্মদ মানিক (৩০), ইকবাল হোসেন (৩২), মো. হেলাল (৩৫), মো. ইমু (২৮), মো. ফাহিম (৩০, মো. রহিম (৩৯), মো. মুনমুর (৪২), মো. নাঈম (২৭), মিনহাজ বিন হোসেন (২৫) ও মো. মঞ্জুকে (৩৮) আসামি করে।
 
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, কোটাবিরোধী আন্দোলনে যুক্ত মোহাম্মদ সাকিব খুন হলেও তার বড় দুই ভাই যুবলীগ নেতা ও সন্ত্রাসী মোহাম্মদ নাছির উদ্দিন ও মোহাম্মদ সালাউদ্দিন উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্থানীয় যুবদলের কর্মীদের মামলায় ফাঁসিয়ে দেয়।

সংবাদ সম্মেলনে মামলাটি তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং হয়রানিমূলকভাবে যাদের আসামি করা হয়েছে, তাদের মামলা থেকে বাদ দেয়ার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মোহাম্মদ রফিক, মোহাম্মদ শফি, সাবেক বিএনপি নেতা জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা