কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় নার্সিং ও মিডওয়াইফারি মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন
‘নার্সদের দ্বিতীয় শ্রেণি দেয়া ঠিক হয়নি’ এমন কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ দাবি করা হয়েছে। পদত্যাগের দাবি জানিয়ে শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স ও মিডওয়াইফরা মানববন্ধন করেন।
মানববন্ধনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের এক দফা দাবি তুলে ধরে বক্তৃতা করেন- পদত্যাগ বাস্তবায়ন কমিটি’র সমন্বয়ক নার্সিং সুপারভাইজার আঞ্জুমানআরা, সাবিনা ইয়াসমিন, মিডওয়াইফ সাবরিনা আক্তার তন্দ্রা প্রমুখ। এ সময় হাসপাতালে কর্মরত অন্তত ৩০ জন নার্স-মিডওয়াইফ উপিস্থত ছিলেন।
নার্স শারমিন সিদ্দিকা ও মিডওয়াইফ শ্যামলী খাতুন অভিযোগ করে বলেন, ইউনিয়ন পর্যায় থেকে বিভাগীয় হাসপাতালে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন নার্স-মিডওয়াইফরা। শিক্ষাগত যোগ্যতা এবং কর্মদক্ষতায় বিদায়ী সরকার নার্স এবং মিডওয়াইফদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেন। অথচ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়ে মাকসুরা নূর বদলিসংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে নার্স-মিডওয়াইফদের পদমর্যাদা নিয়ে কটূক্তি করেছেন।
তারা বলেন, নার্স-মিডওয়াইফদের হেয় করে বক্তব্য দেয়ায় তারা মাকসুরা নূরের পদত্যাড়ের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। অনতিবিলম্বে পদত্যাগ না করলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি দেবেন নার্স-মিডওয়াইফরা। একই সাথে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কারণে মহাপরিচালকের বিচারেরও দাবি জানান তারা।
এমএসএম / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি