ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

মতি ফারাজী সভাপতি, ডাবলু কাজী সম্পাদক

অভয়নগর থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৪-৯-২০২৪ দুপুর ৩:২৬
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে যশোরের অভয়নগর থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে কাজী গোলাম হায়দার ডাবলু, সাংগঠনিক সম্পাদক পদে কামাল হোসেন এবং এফএম গিয়াস উদ্দিন নির্বাচিত হয়েছেন। এর আগে সভাপতি পদে ফরাজী মতিয়ার রহমান বিনাপ্রতিদ্বন্দ্বতায় নির্বাচিত হন।
 
থানা বিএনপির সাধারণ সম্পাদক পদে গোলাম হাদার ডাবলু ২৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মশিয়ার রহমান মশি ২৭৪ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে কামাল হোসেন ৩৫০ ভোট, এফএম গিয়াস উদ্দিন ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী শেখ আসাদুল্লাহ আসাদ ২৬০ ভোট পেয়েছেন।
 
শুক্সরবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে যশোর পৌর কমিউনিটি সেন্টারে শুরু হওয়া নির্বাচনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্য়ন্ত। ভোট গণনা শেষে  সন্ধ্যা সোয়া ৬টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
 
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

এমএসএম / জামান

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার