আমাদের সংগ্রাম আরো বাকি রয়েছে : মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, দ্বিতীয় স্বাধীনতার পর আজও আবার সেই পরাজিত শক্তি পেছনের দরজা দিয়ে আমাদের পিঠে ছুরিকাঘাত করার চেষ্টা করছে। আমাদের সংগ্রাম আরো বাকি রয়েছে। ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিকে বাংলাদেশ থেকে উৎখাত না করা পর্যন্ত এ দেশে আমাদের কেউ নিরাপদ নয়। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া এবং নৈরাজ্যবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এত মানুষ মরেনি। ’৭১ থেকে ’৭৫-এর ১৫ আগস্ট পর্যন্ত এসব মানুষকে হত্যা করা হয়েছে। যে মানুষের জন্য তার মায়া নেই, এই দেশটাকে তিনি স্বাধীন রাখতে চাননি।
মামুনুল হক বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ, এই ঐক্যের মাধ্যমে মানুষ ফ্যাসিবাদকে পরাজিত করতে সক্ষম হয়েছে। এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে। ঐক্য ধরে রাখতে না পারলে বিএনপি-জামায়াত-হেফাজত ইসলাম আমরা কেউ এ দেশে নিরাপদে থাকতে পারব না।
টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- খেলাফত মজলিস টাঙ্গাইল জেলার সভাপতি হাফেজ এনামুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা কামরুল হাসানসহ অন্য নেতৃবৃন্দ।
এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ জেলা ও বিভিন্ন উপজেলার কওমি ওলামা পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি