বরগুনায় স্কুলশিক্ষককে পিটিয়ে আহত
বরগুনার পাথরঘাটায় এক স্কুলশিক্ষককে পিটিয়ে তার বাম হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে রায়হানপুর ইউনিয়ন বিএনপির সভাপতির দুই ছেলের বিরুদ্ধে। তিনি বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ওই শিক্ষককে উদ্ধার করে প্রথমে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক রেজাউল কবিরকে রায়হানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কালাম মিয়ার দুই ছেলে রাকিব ও শাকিবের নেতৃত্বে ২০-২৫ জন মিলে চেয়ার দিয়ে মারধর করা হয়।
এ বিষয়ে শিক্ষক রেজাউল কবির বলেন, আমার মেয়ে মোসা. শান্তা ইসলামকে (১৫) ২০২৩ সালের ১ জানুয়ারি নয়ন (১৯) নামে একটি ছেলে অপহরণ করে। এর পাঁচ দিন পর মহিপুর থেকে আমার মেয়েকে উদ্ধার করি। নয়নের নামে অপহরণের মামলা দায়ের করি। নয়ন রায়হানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আব্দুস সালামের ছেলে। সেই থেকে নয়ন আমাকে হুমকি দিচ্ছিল। এর আগে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাধ্যমে চেষ্টা করেছে আমাকে দিয়ে মামলা ওঠানোর জন্য। সরকার পতনের পর রায়হানপুর ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলেদের দিয়ে কয়েকবার আমাকে হুমকি দিয়েছে। কাকচিড়া বাজারে আমাকে একা পেয়ে মারধর করে আমার বাম হাত ভেঙে দেয়।
ওই শিক্ষকের শ্বশুর এমাদুল হক বাশার বলেন, আমি বিষয়টি নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আইনের সাহায্য নিতে বলেছেন। আমরা আইনের মাধ্যমে এর বিচারের দাবি করছি।
এ বিষয়ে অভিযুক্তদের ফোন দিলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
পাথরঘাটা থানার ওসি আল মামুন বলেন, আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা