চব্বিশের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে চান তারেক রহমান: বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান
চব্বিশের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে চান তারেক রহমান এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শাহজাহান। শনিবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের রামবল্লভপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মো. শাহজাহান বলেন, তারেক রহমানের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হলেও তিনি সবকিছু নীরবে সহ্য করে চব্বিশের আগস্ট বিপ্লবের চেতনায় একটি নতুন বাংলাদেশ গড়তে চান। তিনি দাবি করেন, জনগণ ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে আগামী ১২ তারিখ বিএনপি ও ধানের শীষের পক্ষেই ভোট দেবে।
তিনি আরও বলেন, বিএনপি কখনো সন্ত্রাস ও চাঁদাবাজিকে প্রশ্রয় দেয়নি। নোয়াখালীর শান্তিপূর্ণ পরিবেশের পেছনে বিএনপি নেতাকর্মীদের ধৈর্যশীল ভূমিকা রয়েছে।
এ সময় তিনি সব রাজনৈতিক দলের প্রতি শান্তিপূর্ণ নির্বাচনে সহযোগিতার আহ্বান জানান।
জনসভায় দাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন দুলালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বাংলাদেশ জন-অধিকার পার্টির চেয়ারম্যান ইসমাইল সম্রাট, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ’সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Aminur / Aminur
রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা
বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু
পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার
শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান
নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক
মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন
বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’
টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান
উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড
নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান