ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আবদুল্লাহ আল নোমান ও মীর নাছিরের সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৪-৯-২০২৪ বিকাল ৬:৪৩

অসুস্থ বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান ও সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিনের শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বাদ আসর কাজীর দেউড়ি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়সংলগ্ন জামে মসজিদে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  

দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও মীর মোহাম্মদ নাছির উদ্দীনের দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক। 

দোয়া মাহফিলে শরিক হন- চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, মহানগর বিএনপি নেতা আলহাজ এমএ আজিজ, অ্যাড. আবদুস সাত্তার, এসকে খোদা তোতন, জয়নাল আবেদীন জিয়া, নিয়াজ মোহাম্মদ খান, এসএম আবুল ফয়েজ, এসএম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আবুল হাশেম, মঞ্জুর আলম মঞ্জু, আনোয়ার হোসেন লিপু, মো. কামরুল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, মো. আজম, হাজী মো. সালাউদ্দীন।

আরো শরিক হন- মোশাররফ হোসেন ডেপটি, হাজী হানিফ সওদাগর, থানা সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন, জসিম উদ্দিন জিয়া, মনির আহম্মেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, গিয়াস উদ্দিন ভূঁইয়া, কাওসার হোসেন বাবু, কেন্দ্রীয় জাসাসের সদস্য আমিনুল ইসলাম আমিন, মহানগর জাসাসের আহ্বায়ক এমএ মুছা বাবলু, সদস্য সচিব মামুনুর রশীদ শিপন, তাঁতীদলের আহ্বায়ক মনিরুজ্জামান টিটু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, মৎস্যজীবী দলের সদস্য সচিব অ্যাড. আবদুল আজিজ, ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম-সম্পাদক জমির উদ্দিন নাহিদ প্রমুখ। 

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার