আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি চান শন উইলিয়ামস
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিতে চান জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক শন উইলিয়ামস। জিম্বাবুয়ে টিম ম্যানেজমেন্টকে আসন্ন আয়ারল্যান্ড সফরের পর সরে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। বোর্ড তার বিরতিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করলে এখানেই ক্যারিয়ারের সমাপ্তি ঘটবে উইলিয়ামসের।
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন বলছে, মূলত জৈব সুরক্ষা বলয়ের মানসিক ধকল ও জিম্বাবুয়ে ক্রিকেটের বর্তমান বাজে পরিস্থিতিতে হতাশ হয়ে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন উইলিয়ামস।
উল্লেখ্য, ২০০৫ সালে আন্তর্জাতিক অভিষেকের পর মাত্র ১৪টি টেস্ট খেলেছেন অলরাউন্ডার শন উইলিয়ামস। তবে ব্যাটসম্যান হিসেবে দুর্দান্ত তিনি। এত কম টেস্ট খেলেই ৪ সেঞ্চুরিতে ও ৪১.৩৬ গড়ে রান সংগ্রহ করেছেন ১০৩৪। বাঁহাতি স্পিনে উইকেট শিকার করেছেন ২১টি।
১৩৬ ওয়ানডে খেলে ৩৫.০২ গড়ে ৪ সেঞ্চুরি ও ৩২ ফিফটিতে রান ৩৯৫৮। উইকেট পেয়েছেন ৭২টি। ৪৭ টি-টোয়েন্টিতে ৬ ফিফটিতে রান ৯৪৫। গড় ২২.৫০, স্ট্রাইক রেট ১২৮.৩৯। উইকেট ৩২টি।
প্রীতি / প্রীতি
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ
অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি