উত্তরা পূর্ব থানায় পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার
রাজধানীর উত্তরায় থানা থেকে লুট হওয়া একটি নাইন এমএম (তুরাশ) পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ সেপ্টেম্বর) উত্তরা ৬ নম্বর সেক্টরের নওয়াব হাবিবুল্লাহ স্কুলসংলগ্ন ২১নং সড়কের ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।
সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, লুট হওয়া অস্ত্রটি ড্রেনে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে থানা থেকেই অনেক অস্ত্রই লুট হয়ে যায়। সেনাবাহিনীর সহযোগিতায় সে সময় কিছু অস্ত্র উদ্ধার হলেও এখনো অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি হাবিবুর রহমান।
এমএসএম / জামান
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied