ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

২ মাস ২ দিন পর ফিরে ২ গোল মেসির, জিতল মায়ামি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৯-২০২৪ দুপুর ১১:৩

২-সংখ্যাটি আজ অন্যরকম হয়ে ধরা দিল লিওনেল মেসির কাছে! অ্যাঙ্কেলের চোট সারিয়ে ২ মাস ২ দিন পর মাঠে ফিরেছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা। সেই ফেরাটাও তিনি স্মরণীয় করে রাখলেন আবার ২ গোল করে। তাঁর জোড়া গোলেই মেজর লিগ সকারে নিজেদের মাঠে ফিলাডেলফিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি।

অথচ এই ২ সংখ্যাটিই আজ মায়ামিকে অন্য বার্তা দিচ্ছিল। ম্যাচের ২ মিনিটেই যে পিছিয়ে পড়েছিল তারা। ফিলাডেলফিয়াকে এগিয়ে দেওয়া গোলটি করেছেন মিকায়েল উরে। এরপরই ৪ মিনিটের মধ্যে মেসির জোড়া গোলে দারুণভাবে ম্যাচে ফেরে মায়ামি। মেসি গোল দুটি করেন ২৬ ও ৩০ মিনিটে। তাঁর গোল দুটির উৎসে আবার বার্সেলোনার সাবেক দুই সতীর্থ। প্রথম গোলটিতে মেসিকে সহায়তা করেছেন লুইস সুয়ারেজ, দ্বিতীয়টির উৎস ছিলেন জর্দি আলবা। পরে যোগ করা সময়ের ৮ মিনিটে স্কোরশিটে নাম লিখিয়েছেন সুয়ারেজ। সেই গোলটিতে আবার সহায়তা করেছেন মেসি।

এই জয়ের পর মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৮ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ইন্টার মায়ামি। ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্স মিলিয়েও শীর্ষে তারা। মেসি চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন ১৫ জুলাই, কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে। যুক্তরাষ্ট্রে হওয়া কোপা আমেরিকায় ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জয়ের ম্যাচে মেসি চোট পেয়েছিলেন অ্যাঙ্কেলে। এরপর থেকেই তিনি আর কোনো ম্যাচ খেলেননি।

চোটের কারণে ১৫ জুলাই থেকে মেসির অনুপস্থিতিতে অবশ্য মেজর লিগ সকারে কোনো ম্যাচ হারেনি মায়ামি। তবে লিগস কাপে দুটি ম্যাচ হেরেছে তারা। এমনকি টুর্নামেন্টটি থেকে ছিটকেও গেছে মেসির দল।

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা