দুই তারকার পেনাল্টি গোলে রিয়ালের জয়
রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত অভিষেকের পরও স্প্যানিশ লা লিগায় টানা তিন ম্যাচে গোলহীন কিলিয়ান এমবাপ্পে। এতে বেশ সমালোচনার মুখে পড়তে হয় ফরাসি তারকাকে। চতুর্থ ম্যাচে জোড়া গোল করে জবাব দেন সেই সমালোচনার। পঞ্চম ম্যাচেও গোল করে তিনি। যদিও তা পেনাল্টি থেকে।
পেনাল্টি থেকে আরও এক গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। এই দুই তারকার পেনাল্টি গোলে রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সোসিয়েদাদের মাঠ থেকে জয় নিয়ে ফিরলেও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় কার্লো আনচেলত্তির শিষ্যদের।
আর ভাগ্য সহায় না হওয়ায় গোল পায়নি সোসিয়েদাদ। তাদের তিনটি শট ফিরে আসে গোল পোস্টে লেগে। আবার একাধিক গোলের সুযোগ নষ্ট করেন এমবাপ্পে। অবশেষে ৫৮ মিনিটে গোলের দেখা পায় রিয়াল। পেনাল্টি থেকে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র।
৭৫ মিনিটে প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হন ভিনি। আবারও পেনাল্টি পায় স্প্যানিশ জায়ান্টরা। এবার পেনাল্টি শট নেন এমবাপ্পে। সফল স্পট কিকে দলকে ২-০ গোলে এগিয়ে নেন তিনি।
ম্যাচ শেষে নিজের অসন্তুষ্টর কথা জানান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তার মতে এ জয় তাদের প্রাপ্য নয়। ইতালিয়ান এ কোচ বলেন, ‘এই ম্যাচটা কঠিন ছিল। সম্ভবত জয়টা আমাদের প্রাপ্য ছিল না। কারণ, রিয়াল সোসিয়েদাদ খুবই ভালো খেলেছে। আমরা শুরুটা ভালো করতে পারিনি। তারা খুব ভালো প্রেস করে খেলেছে।’
এমবাপ্পের প্রসঙ্গে তিনি বলেন, ‘সে খুবই বিপজ্জনক এবং ভিনিসিয়ুস ও স্ট্রাইকারদের সঙ্গে তার বোঝাপড়াও খুব ভালো হচ্ছে। সে অনেক উন্নতি করছে। আমি তার খেলা অনেক পছন্দ করেছি।’
এ জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাল রিয়াল। ৪ ম্যাচের সবগুলোতে জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। আর ৫ ম্যাচে ৩ জয় ও ২ ড্রতে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল।
রাতে জিরোনার মুখোমুখি হবে বার্সা। জিরোনার মাঠে জয় পেলে আবারও রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়ে যাবে কাতালানদের। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারালেও গত বছর সেপ্টেম্বরের পর স্প্যানিশ লা লিগায় হারেনি রিয়াল। টানা ৩৭ ম্যাচে অপরাজিত তারা।
এমএসএম / এমএসএম
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি