গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার প্রতিবাদে সাতকানিয়ায় কর্মসূচি
গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে নিজ জেলা গোপালগঞ্জে যাওয়ার পথে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর গাড়িবহরে আওয়ামী লীগ কর্তৃক হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলার উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাজালিয়া স্টেশনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম রাহী। উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফৌজুল কবির রুবেলের সভাপতিত্বে ও সদস্য সচিব ওবাইদুল আরাফাতের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ নিজাম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মনির আহমদ, আনোয়ার হোসেন, আরিফুল ইসলাম, আমান উল্লাহ, বোরহান উদ্দিন, মোহাম্মদ আনোয়ার, আবদুল কাদের, জামাল উদ্দিন, শফিকসহ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম রাহী বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা এসএম জিলানী ভাইয়ের গাড়িবহরে ন্যক্কারজনক হামলায় এসএম জিলানী ভাইসহ অনেকেই গুরুতর আহত এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার ভাই নিহত হয়েছেন। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে হামলায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
এমএসএম / জামান
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু