ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে যা বললেন শামি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৯-২০২৪ দুপুর ১২:১৫

মাঝে আর তিন দিনের অপেক্ষা। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে স্বাগতিক ভারতের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। সদ্য পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে টিম টাইগার্স। স্বাভাবিকভাবেই ভারতের মাটিতে এবারের সিরিজ এক পেশে হবে না বলেই অনেকে মনে করছেন।

প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ের পিচে সাধারণত স্পিনাররা সুবিধা পেয়ে থাকে। বাংলাদেশের স্পিন আক্রমণে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ স্পিনার রয়েছেন। 

পাকিস্তান সফর থেকে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়েছিলেন সাকিব, সারের হয়ে সেই একমাত্র ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। এই সিরিজে বাংলাদেশ কি ভারতকে চাপে ফেলতে পারবে? নিজের মতামত জানালেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি। 

গত বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের পর থেকে চোটের কারণে মাঠের বাইরে শামি। রিহ্যাব পর্ব চলছে। তারকা এই পেসার ইডেনে বাংলাদেশ সিরিজ নিয়ে নিজের মতামত জানালেন। এই সিরিজে বাংলাদেশ অ্যাডভান্টেজ পাবে কি না এমন প্রসঙ্গে শামি বলেন, ‘বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে না ভারতকে হারাবে সেটা তো নিজেদের দক্ষতার ওপর নির্ভর করবে। বাংলাদেশকে বুঝতে হবে, ওরা কিন্তু ভারতের মাটিতে খেলছে।’

এখানেই শেষ নয়। শামি মনে করিয়ে দিলেন পরিসংখ্যানও। যোগ করেন, ‘এখনও পর্যন্ত যা রেকর্ড সেটাও ভাবতে হবে। ভারতের বিপক্ষে এখনও অবধি বাংলাদেশের যা পারফরম্যান্স এবং বর্তমানে ভারত কেমন খেলছে, সেটাও মাথায় রাখতে হবে। টেস্ট ম্যাচ মানে পাঁচ দিনের সব কটা সেশনই জেতা।’ পরিসংখ্যান বলছে, টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কখনও ভারতকে হারাতে পারেনি। ১৩টি ম্যাচের মধ্যে ১১টি জিতেছে ভারত। দুটি ম্যাচ ড্র হয়েছে।

বাংলাদেশ সিরিজ দিয়ে লাল-বলের ক্রিকেট ভারতের কোচ হিসেবে যাত্রা শুরু হবে গৌতম গম্ভীরের। এ প্রসঙ্গে শামি বলেন, ‘গৌতম গম্ভীরের কোচিংয়ে খেলিনি, তবে তার ক্যাপ্টেন্সিতে খেলেছি। টিউনিং ভালো হওয়া প্রয়োজন, সেটাই সাফল্যের রসদ।’

এমএসএম / জামান

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা