ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

১৫ বছর পর উদ্ধার ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন সনদ


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৫-৯-২০২৪ দুপুর ৩:৩৭

দীর্ঘ ১৫ বছর পর যশোরের অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌর রিকসা-ভ্যান শ্রমিক ইউনিয়নের রেজিস্ট্রেশন সনদ উদ্ধার হয়েছে। শ্রম পরিদপ্তর কর্তৃক যার রেজিস্ট্রেশন নম্বর খুলনা-১৮১৭। শনিবার (১৪ সেপ্টেম্বর) সনদপত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ওই শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সভাপতি এফএম হারুন রশীদ। তিনি উপজেলার সরখোলা গ্রামের মৃত ইমান আলী ফকিরের ছেলে।  

এফএম হারুন রশীদ বলেন, নিজ উদ্যোগ ও সাধারণ শ্রমিকদের সহযোগিতায় ২০০৫ সালের ১১ এপ্রিল বাংলাদেশ সরকারের শ্রম পরিদপ্তর কর্তৃক অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌর রিকসা-ভ্যান শ্রমিক ইউনিয়নের রেজিস্ট্রেশন সনদপত্র করা হয়। পরে প্রকৃত শ্রমিকদের সমন্বয়ে একটি কমিটিও গঠন করা হয়। ওই কমিটি তাদের কার্যক্রম ভালোভাবেই পরিচালনা করছিল। পরবর্তীতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলে স্থানীয় এক শ্রমিক লীগ নেতার নির্দেশে কতিপয় সন্ত্রাসী ইউনিয়নের কার্যালয়ে হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা আমাকে পিটিয়ে আহত করে শ্রমিক ইউনিয়নের রেজিস্ট্রেশন সনদটি নিয়ে যায়।

তিনি আরো বলেন, দীর্ঘ ১৫ বছর সনদপত্রটি ব্যবহার করে শ্রমিক লীগের কয়েক নেতা রিকসা-ভ্যান শ্রমিকদের জিম্মি করে বিভিন্ন ফি বাবদ মোটা অংকের চাঁদা আদায় করেছে, যে কারণে অভয়নগরে রিকসা-ভ্যান শ্রমিকরা চরম অবহেলিত অবস্থায় রয়েছে। চলতি বছরের আগস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর রেজিস্ট্রেশন সনদটি ফিরে পেয়েছি। দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত শ্রমিকদের নিয়ে অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌর রিকসা-ভ্যান শ্রমিক ইউনিয়নের একটি নতুন কমিটি গঠন করা হবে। এই কমিটি শ্রমিকদের স্বপ্ন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

স্থানীয় রিকসা-ভ্যান শ্রমিকদের দাবি, রাজনীতির বাইরে থেকে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রকৃত রিকসা-ভ্যান শ্রমিকদের সঙ্গে নিয়ে ইউনিয়নের নতুন কমিটি গঠন করতে হবে। রিকসা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নামে গত ১৫ বছর যারা চাঁদাবাজি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। শ্রমিক সংগঠন শ্রমিকদের মতামতের ভিত্তিতে চলতে হবে।

এমএসএম / জামান

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত