ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) উদ্বোধন


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৫-৯-২০২৪ দুপুর ৪:৩১

যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর ৫৪তম আসর রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে শুরু হয়েছে।

মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে আসরের উদ্বোধন করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল (সা.), আলহাজ মাওলানা সাইয়্যিদ আনোয়ার হোছাইন তাহের জাবেরী আল মাদানী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগীর আমির আলহাজ শাহজাহান চৌধুরী। 

চুনতী হাকিমিয়া অনার্স-মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামীর যৌথ সঞ্চালনায় ‘নবী করীম (সা.)-এর শুভাগমন উপলক্ষে পূর্ববর্তী নবী ও রসূলগণের ভবিষ্যৎ বাণীসমূহের বর্ণনা’ বিষয়ে আলোচনা করেন লোহাগাড়া আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ মাওলানা ওসমান গণি। ‘মুহাম্মদুর রসূলুল্লাহ (সা.)-এর জন্মবৃত্তান্ত, নবুয়ত, পূর্ব জীবন, শৈশব ও যৌবনকাল ও পরিবারের সামাজিক অবস্থান’ বিষয়ে আলোচনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রভাষক আলহাজ মাওলানা মুহাম্মদ খোবাইব। বক্তারা বলেন, ইসলাম ও জাতির দুর্দশায় উম্মতে মোহাম্মদীর জন্য সিরত মাহফিলের ভূমিকা অপরিসীম।

মাহফিলে আরো উপস্থিত ছিলেন- মাহফিল মোতওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ আবু তাহের, মাওলানা কাজী নাছীর উদ্দিন, এইচএম মাহাবুবুল হক, লোহাগড়া থানা আমির আসাদুল্লাহ ইসলামিবাদী, বনফুলের ব্যবস্থপনা পরিচালক আলহাজ এমএ শুক্কর, আলহাজ কাজী আরীফুল ইসলাম, যাহেদুর রহমান, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেক প্রমুখ।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার