উলিপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপন
কুড়িগ্রামের উলিপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পৌরসভাধীন হযরত ফাতিমা (রা.) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সিনিয়র শিক্ষক আসাদুজ্জামানের সঞ্চালনায় উক্ত দিবসের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে আলোচনা করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হাফেজ রুহুল আমীন ও ধর্মীয় শিক্ষক মোঃ নুরুল হুদা।
অধ্যক্ষ হাফেজ রুহুল আমীন বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক আজ আমাদের প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই প্রথম শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে পেরে আল্লাহতায়ালার নিকট শুকরিয়া আদায় করছি। এভাবেই প্রতি বছর উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হোক।
এ সময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
সাতকানিয়া-শহরে গোসল করে এনে নিহতের লাশ লুকোচুরি করে দাফন,চেহারা দেখেনি স্ত্রী সন্তানেরাও
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটারের স্টাফদের মারধরের অভিযোগ, টিকিট বিক্রি বন্ধ
প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত
মুকসুদপুরে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বার চুরি
সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের
নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার
বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী গ্রেফতার!
দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার
খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা