গুরুদাসপুরে নেশার টাকা জোগাড় করতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ৩
নাটোরের গুরুদাসপুরে নেশার টাকা জোগাড় করতে হারেজ আলী (৭৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুত্বর জখম হন হারেজের স্ত্রী হলেদা বেগম (৬৫)। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হারেজ ওই গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে। সেনাবাহিনীর সহযোগিতায় তিনজনকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। আটককৃতরা হলো- চাপিলার আদর্শগ্রামের মো. ইউসুফ আলীর ছেলে মাসুদ (৩০), মো. মমিনের ছেলে সুমন আলী (৩০) এবং মোজাফ্ফরের ছেলে মো. মনিরুল ইসলাম (২০)।
স্থানীয়রা জানান, মাসুদ, সুমন, মনিরুলসহ তাদের সহপাঠীরা সবাই নেশাগ্রস্ত। তাদের অত্যাচারে আশপাশের সকল গ্রামের জনসাাধারণ অতিষ্ঠ। তারা প্রতিনিয়ত নেশার টাকা জোগাড় করতে হাঁস, মুরগি, গরু-ছাগল, টাকা-পয়সাসহ বিভিন্ন জিনিসপত্র চুরি-ডাকাতি করে থাকে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে আরো জানা যায়, একটি পুকুর লিজ বাবদ গত সোমবার ৯ লাখ টাকা পান হারেজ আলী। মূলত ওই টাকা লুট করার উদ্দেশ্যেই মঙ্গলবার ভোরে হারেজ আলীর বাড়িতে ঢোকে পাঁচ দুর্বৃত্ত। বিছানার নিচে রাখা ৯ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের সময় বাধা দেয়ায় দুর্বৃত্তরা হারেজ ও তার স্ত্রী হালেদা বেগমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে।
একপর্যায়ে তাদের ডাক-চিৎকারে বাড়ির লোকজন ও এলাকাবাসী এগিয়ে গেলে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় মাসুদ নামে একজনকে আটক করে এলাকাবাসী। ঘটনাস্থলেই হারেজ আলীর মৃত্যু হয়। তার স্ত্রী হলেদা বেগমকে গুরুত্বর জখম অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পরে স্থানীয়রা গুরুদাসপুর থানায় খবর দিলে সেনাবাহিনীর সহযোগিতায় সকাল ৮টার দিকে হারেজ আলীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলেই এলাকাবাসীর হাতে আটক হওয়া মাসুদকে জিজ্ঞাসাবাদে সুমন ও মনিরুল নামে আরো দুজনকে আটক করে পুলিশ। বাকি দুজন পলাতক রয়েছে। টাকা ও স্বর্ণালংকার এখনো উদ্ধার হয়নি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ামাত্রই এলাকার পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) একরামুল হক বলেন, সেনাবাহিনীর সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। আটককৃত মাসুদকে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণাৎ সুমন ও মনিরুল নামে আরো দুজনকে আটক করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। বাকিদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান