ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি মিলান-লিভারপুল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৯-২০২৪ দুপুর ১:৮

নতুন কাঠামোতে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের আসর। ৩২ দলের জায়গায় এবারের আসরে অংশ নিচ্ছে ৩৬ দল। তার পাশাপাশি সব দলকে একটি গ্রুপে রাখা হয়েছে। প্রথম ম্যাচ ডে'র প্রথম দিনেই ছয় ম্যাচে নামছে ১২টি দল। যেখানে সবার নজরে থাকবে এসি মিলান ও লিভারপুলের হাইভোল্টেজ ম্যাচটি।

ইউরোপের দুই পরাশক্তি ক্লাব ইতালির এসি মিলান এবং ইংল্যান্ডের লিভারপুল। ক্লাব ফুটবলে নানা ইতিহাস গড়া এই দুই দল ইউরোপের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসটাও দারুণ। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে রিয়াল মাদ্রিদ সবচেয়ে সফল দল। ১৫ বার এই শিরোপা জিতেছে তারা। এর পরেই ৭ বার চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এসি মিলান। সাতবার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি চারবার রানার্স আপও হয়েছে রসেনেরিরা।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড হলেও, চ্যাম্পিয়ন্স লিগে ইংল্যান্ডের সবচেয়ে সফল দল লিভারপুল। ৬ বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে টুর্নামেন্টের তৃতীয় সফলতম দল অল রেডরা। এছাড়াও চারবার রানার্স আপ হয়েছে তারা। মিলানের সান সিরো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে এসি মিলান ও লিভারপুল। একই সময় ভিন্ন ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা