ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মোংলায় রাস্তা আটকে মাছের ব্যবসা


হাফিজুর রহমান, মোংলা photo হাফিজুর রহমান, মোংলা
প্রকাশিত: ১৭-৯-২০২৪ দুপুর ৩:৬

বাগেরহাটের মোংলায় রাস্তা আটকে ভটভটি, অটোভ্যান ও ট্রাক রেখে চলছে রমরমা মাছের ব্যবসা। এ সময় কোনো যানবাহন চলাচল করতে না পারায় বাড়ছে জনদুর্ভোগ। এছাড়া মাছের পানি পড়ে অনবরত সড়কগুলো ভিজে থাকছে। ফলে যানবাহন চলাচলের সময় পাকা সড়ক নষ্ট হয়ে খোয়া বেরিয়ে পড়ছে। সচেতন মহলের দাবি, দ্রুততম সময়ের মধ্যে সড়কের ওপর মাছের ব্যবসা বন্ধ করা না গেলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত আঞ্চলিক ও গ্রামীণ সড়কগুলো খানাখন্দে ভরে যাবে। এতে বাড়বে দুর্ঘটনার ঝুঁকি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সরেজমিন দেখা যায়, পৌর শহরের অন্যতম সড়ক তাজমহল রোডের দুই পাশ আটকে ভোর থেকে দুপুর ২টা পর্যন্ত ট্রাক, অটোভ্যান ও ভটভটি রেখে মাছ বিক্রি করা হচ্ছে। এছাড়াও আরো বেশ কয়েকটি স্থানে সড়কের ওপর ভটভটি ও ছোট ট্রাক রেখে মাছে দেয়া বরফ বিক্রি করা হচ্ছে।

ভূক্তভোগী অটোভ্যানচালক ওয়াহেদ গাজী, মো. সোবাহান মল্লিক ও নাসির উদ্দিন বলেন, প্রতিদিন ১৫-২০ বার এই সড়ক দিয়ে যেতে হয়। কিন্তু সড়কের দুই পাশে মাছের ব্যবসা করায় আমাদের সময়ের অপচয়সহ যানজট সৃষ্টি হচ্ছে। মাছের গাড়িতে মাছ ওঠানো পর্যন্ত সড়কে দাঁড়িয়ে থাকতে হয়। মাছ ওঠানো শেষ হলেই আমরা চলাচল করতে পারি। এতে চরম দুর্ভোগে পড়তে হয় তাদের। 

সাধারণ পথচারী মোংলা সরকারি কলেজের শিক্ষক মনিমোহন অধিকারী বলেন, তার মতো অনেকেরই চলাফেরা করতে প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হয়। রাস্তা আটকে দুই পাশে মাছের ব্যবসার কারণে এই দুর্ভোগ উল্লেখ করে তিনি বলেন, অবিলম্বে মাছের ব্যবসা পৌর শহরের ফাঁকা স্থানে নিলে ভোগান্তি থেকে তারা পরিত্রাণ পাবেন।

সড়কে দুই পাশ আটকে মাছের ব্যবসার কারণে জনদুর্ভোগ হচ্ছে স্বীকার করে মাছ ব্যবসায়ী বাবু মোল্লা ও রুবেল হোসেন বলেন, রাস্তার দুই পাশে মাছের আড়ত থাকায় এই সমস্যা সৃষ্টি হচ্ছে, কী করার আছে বলেন? পৌর কর্তৃপক্ষ এই সড়কের (তাজমহল রোড)  দুই পাশ আরো বড় করলে এ সমস্যা থাকবে না বলেও জানান তারা। 

এ বিষয়ে মোংলা উপজেলার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম বলেন, এ পর্যন্ত বেশ কয়েকটি মোবাইল কোর্ট পরিচালনা করাসহ ৫০ জনেরও বেশি ব্যক্তিকে অর্থদণ্ড দেয়া হয়েছে। কিন্তু তাতেও সমস্যার সমাধান হচ্ছে না। এক্ষেত্রে মাছ ব্যবসায়ীদের উচ্ছেদ করে বিকল্প কোন জায়গা দেয়া হবে, সেটি নির্ধারণ করা হবে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত