বয়সে ৫ বছরের বড় প্রেমিকাকে বিয়ে করলেন এনদ্রিক
জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এনদ্রিক। স্পেনে বিয়ের কাজ সম্পন্ন করেছেন ১৮ বছর বয়সী ব্রাজিলের উদীয়মান তারকা। জীবনসঙ্গী হিসেবে পাশে পেয়েছেন গ্যাব্রিয়েলি মিরান্দাকে। দুজনের পরিণয়ে খবরটি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন তারা।
নিজেদের ইনস্টাগ্রামে বাইবেলের একটি অনুচ্ছেদ তুলে ধরে এনদ্রিক-মিরান্দা লিখেছেন,‘ম্যাথু ১৯:৬- তাই তারা এখন আর দুই নন, এক। যেহেতু ঈশ্বর তাদের এক করেছেন, কেউ তাদের আলাদা করতে পারবে না।’ সঙ্গে তারা লিখেছেন,‘অবশেষে আমরা বিবাহিত।’
মিরান্দা পেশায় একজন একজন মডেল। এক বছর আগে এনদ্রিক-মিরান্দা সম্পর্কে জড়ান। সম্পর্কে জড়ানোর সময় কিছু শর্ত মেনে চুক্তি স্বাক্ষর করেছিলেন তারা। যার মধ্যে অন্যতম ছিল, যেকোনো পরিস্থিতে বলতে হবে ‘আমি তোমাকে ভালোবাসি’। ১৮ বছর বয়সী এনদ্রিকের চেয়ে ৫ বছরের বড় মিরান্দা। ২৩ বছর বয়সী মিরান্দার সঙ্গে এনদ্রিকের পরিচয় হয়েছিল বন্ধুদের সঙ্গে বাজি ধরার মাধ্যমে। এবার এক বছরেরও কম সময়ের প্রেমকে বিবাহবন্ধনে রূপ দিয়েছেন তারা। বিয়ে করলে নাকি বরকত বাড়ে। বিয়ের কাজ সেরে নেওয়ায় এবার মাঠের পারফরম্যান্সে বরকত বাড়লেই হলো এনদ্রিকের। রিয়াল মাদ্রিদে এই মৌসুমে যোগ দিয়ে ৪ ম্যাচে ১ গোল পেলেও বিস্ময়ক বালকের ঝলক এখনো দেখাতে পারেননি তিনি।
অবশ্য ম্যাচে খুব একটা সময়ও পাননি তিনি। আজ রাতে স্টুটগার্টের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলবে টুর্নামেন্টের সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন। ঘরের মাঠে সুযোগ পেলে নিশ্চয়ই গোল করে স্ত্রীকে বিয়ের উপহার দিতে চাইবেন এনদ্রিক।
T.A.S / T.A.S
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে ৩-০ উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স
মেসির সঙ্গে রেকর্ডের প্রতিযোগিতা নয়, অন্যদিকে নজর এমবাপের
নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস
৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো
অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল
৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা
ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি
টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো
জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল
আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ
বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?