ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

৫ রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে অশ্বিন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৯-২০২৪ দুপুর ৪:১৬

টেস্ট ক্রিকেটে ৫টি অনন্য রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজেই এই মাইলফলক অর্জন করতে পারেন এই বোলার।

এখন টেস্টে অশ্বিন এক গুরুত্বপূর্ণ ক্রিকেটারের নাম। বিশেষ করে ভারতের মাটিতে তার পারফরমেন্স সব সময়ই চোখ ধাঁধাঁনো। তামিলনাড়ুর এই বাঁ হাতি স্পিনার বাংলাদেশের বিপক্ষে বরারবরই ভালো খেলে থাকেন। তাই এবারও তিনি দলকে বোলিংয়ে নেতৃত্ব দেবেন এমন প্রত্যাশা ভারতের ক্রিকেট ভক্তদের।

ভারতের হয়ে এখন পর্যন্ত টেস্টে সেরা উইকেটশিকারী বোলার অনিল কুম্বলে। ভারতের মাটিতে খেলা ম্যাচগুলোয় অনিল কুম্বলে থেকে মাত্র ২২ উইকেট পিছিয়ে অশ্বিন। অনিল কুম্বলে ভারতের মাটিয়ে সর্বোচ্চ ৪৭৬ উইকেটের মালিক। মাত্র ২২ উইকেট পেলে কুম্বলেকে ছাড়িয়ে যাবেন অশ্বিন। 

বাংলাদেশের বিপক্ষে এ পর্যন্ত মাত্র ৬ টি টেস্ট খেলে ২৩ উইকেট নিয়েছেন অশ্বিন। আর মাত্র ৯ টি উইকেট পেলেই অশ্বিন ছাড়িয়ে যাবেন ভারতের সিমার জহির খানকে। তিনি বাংলাদেশের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী (৩১)। টেস্টে ১০ বার ৫ উইকেট নিয়ে অস্টেলিয়ার নাথান লিয়নের সঙ্গে যৌথভাবে সেরা বোলার অশ্বিন। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের কোনোটিতে ৫ উইকেট পেলে তিনি সেরা ফাইফারের তালিকায় শীর্ষে উঠে যাবেন।  

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে নাথান লায়ন ১৮৭ উইকেট নিয়ে সেরা উইকেট শিকারীর মুকুট মাথায় নিয়ে আছেন। আর মাত্র ১৪ উইকেট পেলে নাথানকে ছাড়িয়ে যাবেন অশ্বিন। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ সেশনে সর্বোচ্চ ৫১ উইকেট নিয়ে শীর্ষে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার হেজেলউড। তাকে ছাড়িয়ে যেতে অশ্বিনের দরকার আর মাত্র ১০ উইকেট।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা