শাহিন আফ্রিদিকে নিয়ে গ্যারি কার্স্টেনের উদ্বেগ
পাকিস্তানের এই সময়ের অন্যতম সেরা পেস বোলার শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির প্রধান কোচ গ্যারি কার্স্টেন।
কার্স্টেন ম্যাচের গুরুত্ব বুঝে পেস বোলারদের খেলানোর পরামর্শ দিয়েছেন। তিনি বুঝাতে চেয়েছেন, পেস বোলাররা ঘরোয়া ও আন্তর্জাতিক সব ম্যাচে খেলতে গিয়ে ক্লান্ত হয়ে যায়, এতে করে দলের গুরুত্বপূর্ণ সময়ে তাদের সার্ভিস পাওয়া যায় না। ধারাবাহিক খেলার কারণে পেস বোলারদের প্রচণ্ড চাপসহ্য করতে হয়।
আগামী বছরের শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফি। গুরুত্বপূর্ণ সেই টুর্নামেন্টের আগে জাতীয় দলের সেরা পেসারদের ফিট রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন পাকিস্তানের এই কোচ।
কার্স্টেন বলেছেন, ‘শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ আমাদের দলের মূল বোলার। দলের জয়ের জন্য এদের খুব প্রয়োজন। কিন্তু দলের প্রয়োজনে এদের যদি না পাওয়া যায় তাহলে এমনেতেই চাপ চলে আসে। শাহিন আফ্রিদি বিশ্বের অন্যান্য বোলারদের তুলনায় তিনগুণ বেশি ওভার বোলিং করেছে। গত ১৮ মাস লক্ষ্য করলেই আপনি এটা অনুমান করতে পারবেন।’
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি