লালমোহনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদান প্রদান
ভোলার লালমোহনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘরের মালিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর শহরের উত্তর বাজারে ১৪ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘরের মালিকের প্রত্যেকের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনজুর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহীনসহ বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সোমবার রাত আড়াইটার দিকে লালমোহন পৌর শহরের উত্তর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- সাইফুল স্টোরের মালিক কয়সর হাওলাদার, সাইফুল এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলাম, হাওলাদার পোল্ট্রি হাউসের মালিক মিজান হাওলাদার, এইচআর পোল্ট্রি ফিডের রেজাউল করিম সোহাগ, হাজারী ভাণ্ডারের মালিক আবদুল্লাহ, শাহাবুদ্দিন স্টোরের মালিক শাহাবুদ্দিন ও বিশ্বাস এন্টারপ্রাইজের মালিক রফিক বিশ্বাস।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied