ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

হ্যারি কেইনের ৪, প্রতিপক্ষের জালে বায়ার্নের ৯ গোল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৯-২০২৪ দুপুর ১২:৫৪

নতুন মৌসুমে নতুন ফরম্যাটে মাঠে গড়িয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ। নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষ দিনামো জাগরেবের জালে ৯ গোল দিয়েছে বাভারিয়ানরা। যেখানে একাই চার গোল দিয়েছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঘরের মাঠ অ্যালেয়াঞ্জ অ্যারেনায় দিনামো জাগরেবকে আতিথেয়তা দেয় জার্মান জায়ান্টরা। ১১ গোলের ম্যাচে ৯-২ ব্যবধানে জয় পায় বায়ার্ন। হ্যাটট্রিকসহ একাই ৪ গোল করেন হ্যারি কেইন। এছাড়া জোড়া গোল করেন মাইকেল ওলিস। আর একটি করে গোল করেন রাফায়েল গেরেরো, লেরয় সানে এবং লেয়ন গোরেৎসকা। জাগরেবের হয়ে দুটি গোল শোধ করেন ব্রুনো পেকটোভিচ ও তাকুয়া ওগিওয়ারা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে স্বাগতিকরা। ৭০ শতাংশ বল নিজেদের দখলে রাখে বায়ার্ন। প্রতিপক্ষে গোলমুখে ২৯টি শট নেয়, যার মধ্যে ১৯টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে ৩০ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলমুখে মাত্র ৪টি শট করতে সক্ষম হয়, যার মধ্যে ৩টি ছিল লক্ষ্যে। সেখান থেকে দুই গোলের দেখা পায় জাগরেব। 

এর আগে চ্যাম্পিয়নস লিগে ৯ গোল করার রেকর্ড নেই। তবে এর আগেও ম্যাচে ১১ গোল দেখেছিল চ্যাম্পিয়নস লিগ। সেটি ২০০৩ সালে মোনাকো ও দিপোর্তিভো লা করুনার ম্যাচে। সেই ম্যাচে ৮-৩ গোল জয় তুলে নেয় মোনাকো।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা