ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বিমানে মাঝ আকাশে বাংলাদেশি যাত্রীর মৃত্যু


ডেস্ক রিপোর্ট photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮-৯-২০২৪ দুপুর ১২:৫৯

বিদেশে যাওয়ার পথে মাঝ আকাশে বিমানে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ঢাকা থেকে হংকং যাওয়ার পথে তিনি মারা যান।বুধবার (১৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা থেকে হংকংগামী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে অজ্ঞান হয়ে ৪৭ বছর বয়সী এক বাংলাদেশি যাত্রী মারা গেছেন।

হংকং পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৮টার দিকে তারা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আসা সিএক্স৬৬২ ফ্লাইটে এক যাত্রী মৃত্যুর কোলে ঢলে পড়ার খবর পান। পরে কর্মকর্তারা ওেই যাত্রীকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, বাংলাদেশি ওই যাত্রীর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে স্থানীয় সময় রাত ২টার ছেড়ে যায় ফ্লাইটটি। এরপর এটি বুধবার সকাল ৭টা ৪৯ মিনিটে হংকংয়ে পৌঁছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে হংকং থেকে মুম্বাইগামী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে টেক অফের কিছুক্ষণ আগে এক জার্মান যাত্রী মারা যান। ওই যাত্রী ঢলে পড়লে বিমানের ক্রুরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমএসএম / এমএসএম

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা